Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

পায়রা বন্দর পরিদর্শন এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিউজডেস্ক February 21, 2024

পায়রা বন্দর পরিদর্শন এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী পায়রা বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন রাসিক মেয়র। পরিদর্শনকালে তিনি একটি আম গাছের চারা রোপণ করেন এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এরআগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় পায়রা বন্দরে পৌছালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

মঙ্গলবার পায়রা বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নিকট বন্দরের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন পায়রা বন্দরের সঙ্গে সুলতানগঞ্জ ও রাজশাহী নৌবন্দরের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি এবং পায়রা বন্দর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পণ্য পৌছে দেওয়ার রুট চালুকরণে পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা চান। এটি বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সরকারের রাজস্ব আয় বাড়বে এবং কর্মসংস্থান বাড়বে।

সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং ভারতে মুর্শিদাবাদের মায়া বন্দর থেকে সুলতানগঞ্জ পর্যন্ত নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। আগামীতে রাজশাহী শহরেও নৌবন্দর স্থাপন করা হবে। সুলতানগঞ্জ ও রাজশাহীর নৌবন্দরের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে পায়রা বন্দরে কার্যক্রম পরিদর্শনে এসেছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। নৌপথে বাণিজ্যের মাধ্যমে রাজশাহীর অর্থনীতি গতিশীল এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এ কাজের পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষ রাজশাহীর নৌবন্দরের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজীব ত্রিপুরা, সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম মনিরুজ্জামান, পরিচালক (বোর্ড) মোঃ আব্বাস উদ্দীন, পরিচালক (ট্রাফিক) মোঃ আতিকুল ইসলাম, হারবার মাস্টার (অতিঃদাঃ) ও ডক মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান, যুগ্ম পরিচালক (এস্টেট) অমিত চক্রবর্তী, উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান, উপ-পরিচালক (প্রোগ্রামার) মোহাম্মদ ছোয়াদরুল আমিন, নির্বাহী প্রকৌশলী (জেটি) মোস্তফা আশিক আলী, পাইলট মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, যুগ্ম পরিকল্পনা প্রধান (অতিঃদাঃ) মোহাম্মদ আলী, উপ-পরিচালক (জেট) এসএম শাহাদৎ হোসেন, উপ-পরিচালক (নিরাপত্তা-অপারেশন) লেঃ কমান্ডার রিফাত মাহমুদ, পাইলট গোলাম রাব্বানী সহ পাবকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় সুলতানগঞ্জ পোর্টস পিএলসির পরিচালক সদস্য লেঃ জেনারেল (অব:) আবুল হোসেন, মোঃ মাহাবুবুর রহমান, লে. কর্ণেল (অব:) মোঃ আখতার ইকবাল, ড. শামীম আহমেদ. ড. মোহাম্মদ এ.এ. সরদার, লেঃ কর্ণেল (অবঃ) ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: রাজশাহীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Next: বঙ্গবন্ধু সেতুতে পৃথক দুর্ঘটনায় টোল আদায় বন্ধ, তীব্র যানজট

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.