Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

দেশে ইন্টারনেট ছাড়া ফেসবুক-মেসেঞ্জারে টেক্সট সেবা চালু

নিউজডেস্ক November 10, 2021

আলো ডেস্ক: দেশের মোবাইল ফোন গ্রাহকদের ইন্টারনেট না থাকলেও ‘টেক্সট-ওনলি ফেসবুক’ ও ‘ডিসকভার অ্যাপ’ সেবা চালুর সুযোগ করে দিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল মঙ্গলবার রমনায় বিটিআরসি কার্যালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

টেক্সট-ওনলি ফেসবুকের মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেট শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপ আপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারে বার্তা পাঠাতে পারবেন। আর ‘ডিসকভার’ অ্যাপের মাধ্যমে ডাটা চার্জ ছাড়াই গ্রাহকদের ১০ মেগাবাইট ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ করে দেবে অপারেটররা।

গ্রাহকরা ডিসকভারের মাধ্যমে লো-ব্যান্ডউইথ ফিচার যেমন: ফ্রি ডাটা দিয়ে বার্তা ও আইকন দেখতে পারবেন। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ।

প্রান্তিক জনগণের তথ্য আদান প্রদান এবং কালেকটিভিটি নিশ্চিত করে ডিজিটাল ডিভাইড কমাতে এটি সহায়তা করবে। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বিটিআরসি সেবার মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যতে আরও সেবা নিয়ে আসা হবে। বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, গতকাল মঙ্গলবার থেকে গ্রামীণফোন এ সেবা শুরু করছে এবং খুব শিগগিরই অন্যান্য অপারেটররা এ সেবা শুরু করবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ডাটা ছাড়াই এই যুগে সবাই যাতে তথ্য জানার সুযোগ পায়, এমন একটি সময়োপযোগী উদ্যোগ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভার্চ্যুয়াল মাধ্যমে মেটা’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর পল কিম বলেন, মানুষকে কানেক্টেড থাকতে সাহায্য করা এবং ইন্টারনেটে শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ রিসোর্সে তাদের ধারাবাহিক অ্যাক্সেস নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের মানুষের জন্য আরও উন্নত কানেক্টিভিটি এবং অ্যাক্সেস নিশ্চিত করার লক্ষ্যে এই প্রোগ্রামগুলোতে অবদান রাখতে পেরে আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানে রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও প্রধান আর্থিক কর্মকর্তা এম রিয়াজ রশীদ, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বক্তব্য রাখেন।

টেক্সট-ওনলি ফেইসবুক সেবার মাধ্যমে গ্রাহকরা ডাটা শেষ হয়ে যাওয়ার পরও ফেসবুকে সংযুক্ত থাকতে পারবেন এবং অনলাইনে গুরুত্বপূর্ণ টেক্সট-ভিত্তিক তথ্য আদান প্রদান করতে পারবেন। এই পরিষেবায় শুধু টেক্সট দেখা যাবে, কোন ছবি কিংবা ভিডিও দেখা যাবে না।

ব্যবহারকারীরা পাঠ্যভিত্তিক তথ্য যেমন: শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা, অন্যান্য শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেমন ফেসবুকে কোভিড তথ্যকেন্দ্র সম্পর্কে জানতে পারবে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা ফ্রি এ ধরনের সুবিধা নিতে পারবে।

অপরদিকে ডিসকভার অ্যাপ সেবার মাধ্যমে গ্রাহকরা ফ্রি ডাটা সীমার মধ্যে ই-পরিসেবার সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন। এ ক্ষেত্রে গ্রাহকদের ডিসকভার অ্যাপটি ডাউনলোড করতে হবে। তবে ডিসকভার অ্যাপটি ব্যবহারের জন্য ফেসবুক এক্যাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই। গ্রাহকরা দৈনিক এবং মাসিক ভিত্তিতে অপারেটর অনুযায়ী বিটিআরসি অনুমোদিত ডাটা সীমার মধ্যে অ্যাপ/মোবাইল ওয়েবের মাধ্যমে বিনামূল্যে ব্রাউজিং উপভোগ করতে পারবেন।

তবে একজন গ্রাহক তার দৈনিক এবং মাসিক ব্যবহারের সীমা অতিক্রম করার পর নতুন ডাটা প্যাক কেনা না পর্যন্ত কোনো সাইট অ্যাক্সেস করতে পারবেন না। এই অ্যাপের মাধ্যমে ফ্রি ব্রাউজিং কালে গ্রাহকরা কোনো ছবি বা ভিডিও দেখতে পারবেন না। উল্লিখিত বিষয়বস্তু দেখতে চাইলে গ্রাহকরা ডাটা প্যাক কেনার মাধ্যমে তা পারবেন।

গ্রাহকরা সরকারি সংস্থার ওয়েবসাইটসহ অন্যান্য ওয়েবসাইটেও প্রবেশ করতে পারবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন উপকরণসহ স্কুল প্রকাশিত সকল তথ্য দেখতে পারবে।

Continue Reading

Previous: ফরিদপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩
Next: করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ২০৬

Related Stories

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

692459
Users Today : 4408
This Month : 98739
This Year : 663895
Total Users : 692459
Views Today : 18480
Total views : 2788100

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.