Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতায় ১৭৮ রানে অলআউট বাংলাদেশ

নিউজডেস্ক April 1, 2024

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

আশঙ্কাই সত্য বলে প্রমানিত হলো অবশেষে। একের পর এক উইকেটের পতনের সময় ধারণা করা হচ্ছিল ফলো অনে পড়বে টাইগাররা। ব্যাটারদের ব্যর্থতায় টাইগাররা অলআউট হয়েছে ১৭৮ রানেই। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফলো-অনে পড়তে হলো তাদের।

এর আগে লঙ্কানদের ৫৩১ রেকর্ড গড়া সংগ্রহের বিপরীতে গতকাল রোববার (৩১ মার্চ) বিকেলে ব্যাট করতে নেমে দলীয় সংগ্রহ ৫০ রান পেরোনোর আগেই প্রথম উইকেট হারালেও নিরাপদেই দিন পার করে বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে তাইজুল ইসলামকে নিয়ে দেখেশুনেই খেলতে থাকেন জাকির হাসান। তুলে নেন অর্ধশতক। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন। অর্ধশতক তুলে নিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ের পর থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন জাকির হাসান ও তাইজুল ইসলাম। শুরু থেকেই দেকেশুনে খেলতে থাকেন তারা। এরপরেই লঙ্কানদের বিপক্ষে অর্ধশতক তুলে নেন জাকির হাসান। ৯৭ বলে এই অর্ধশতক করেন তিনি।

তবে অর্ধশতক তুলে নিলেও নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ১০৪ বলে ৫৪ রান করে বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ৪৯ রানের জুটি।

জাকির হাসানের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। প্রবাথ জয়সুরিয়ার বলে মিড উইকেটে দিমুথ করুণারত্নের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শান্ত। শান্তর বিদায়ের পরের ওভারেই বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তাইজুল ইসলাম। এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এরপরেই জুটি গড়েন মুমিনুল হক ও সাকিব আল হাসান। এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন। শেষ পর্যন্ত ৪১ ওভারে ১১৫ রান করে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। ৪১৬ রানে পিছিয়ে থেকে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই সাজঘরের পথ ধরেন সাকিব আল হাসান। আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে করেন ২৩ বলে ১৫ রান।

প্রথম টেস্টের মতো এই টেস্টেও ব্যর্থ লিটন দাস। ৩ বলে মাত্র ৪ রান করে আসিথা ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১৩০ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে যান শাহাদাত হোসেন দিপু। ৩৬ বলে ৮ রান করে লাহিরু কুমারার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

১৪৮ রানে ৭ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক। এই জুটিতে ভর করে ফলো-অন এড়ানোর স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে এই জুটিকে আর বেশিদূর এগোতে দেননি প্রবাথ জয়সুরিয়া। প্রবাথ জয়সুরিয়ার বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান মিরাজ। তার বিদায়ে ভাঙে ১৭ রানের জুটি।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার একাধিক ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হয় বাংলাদেশ। যার ফলে প্রথম দিনেই ৩০০ রান পার করে ফেলে লঙ্কানরা। এরপর দ্বিতীয় দিনেও বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া চলতে থাকে। যার চড়া মাশুলও গুণতে হয়েছে টাইগারদের। বাংলাদেশের এমন ক্যাচ মিসের সুযোগে প্রথম ইনিংসে ৫৩১ রান তুলে শ্রীলঙ্কা।

Continue Reading

Previous: ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবি
Next: ছাত্রলীগ দখলদারিত্বে বিশ্বাসী নয়: ওবায়দুল কাদের

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

692016
Users Today : 3965
This Month : 98296
This Year : 663452
Total Users : 692016
Views Today : 16544
Total views : 2786164

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.