Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

শিরোপা হাতছাড়া হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

নিউজডেস্ক June 1, 2024

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

টাইব্রেকারে দল হেরে যাওয়ার পরই মাঠে বসে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। হতাশায় কিছুক্ষণ পর শুয়েও পড়লেন।

দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলেন তিনি। সতীর্থরা এসে সান্ত্বনা দিলেও লাভ হয়নি। এই কান্নাভেজা থাকা অবস্থায়ই মাঠ ছাড়লেন তিনি। এমনকি ডাগআউটে গিয়েও কাঁদলেন।

পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রায় সবকিছু জয়ের স্বাদ পাওয়া নায়ক ও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তির এই কান্না সৌদি কিংস কাপের ফাইনালে হেরে যাওয়ার পর! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। টাইব্রেকারে হেরে যাওয়ার পর এভাবেই ভেঙে পড়লেন পর্তুগিজ মহাতারকা।

গতকাল রাতে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল হিলালের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে শিরোপা হারায় আল নাসর। রোনালদো এদিন গোল করলেও ক্লাবটির শেষ দুটি শট ঠেকিয়ে আল হিলালের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি আল হিলাল। সপ্তম মিনিটেই তাদের এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ। ম্যালকমের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন সার্বিয়ান এই ফরোয়ার্ড। এরপর ম্যাচজুড়ে সমানে সমানে লড়াই চালিয়ে যায় দুই সৌদি জায়ান্ট।

ম্যাচের ৮৮তম মিনিটে গিয়ে সমতায় ফেরে আল নাসর। আয়মান ইয়াহিয়ার গোলে তারা সমতা ফেরানোর পর ৯০তম মিনিটে লাল কার্ড পেয়ে বেরিয়ে যান আল হিলালের ফরাসি ডিফেন্ডার কালিদু কুলিবালি। তবে ৯ জন নিয়েও অতিরিক্ত সময়ে গোল হজম করেনি আল হিলাল। শেষ পর্যন্ত টাইব্রেকারেও জিতে যায় তারা।

ম্যাচ শেষে রোনালদোর এমন ভেঙে পড়ার কারণও অবশ্য রয়েছে। এই মৌসুমটি তার কেটেছে হতাশায়। সৌদি প্রো লিগে ৩৫ গোলে ইতিহাস গড়েও দলকে জেতাতে পারেননি শিরোপা। এরপর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তার দলকে বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনাল থেকে। এবার কিংস কাপও পাওয়া হলো না তাদের। সবমিলিয়ে ট্রফিলেস থাকার কারণেই হয়তো রোনালদোর এতো হতাশা।

Continue Reading

Previous: ইউটিউবে আসছে নতুন ফিচার
Next: আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691521
Users Today : 3470
This Month : 97801
This Year : 662957
Total Users : 691521
Views Today : 14146
Total views : 2783766

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.