Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

কে হাসবে শিরোপার হাসি?

নিউজডেস্ক June 29, 2024

স্পোর্টস ডেস্ক

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা নাকি ব্যাটসম্যানদের কাছে ভুলে যাওয়ার মতো। অপবাদটা মিথ্যা নয়। নিউ ইয়র্কের ড্রপ-ইন উইকেটের দুঃস্বপ্ন থেকে সেন্ট লুসিয়ার ধীরগতির উইকেট, টি-টোয়েন্টির স্বাভাবিক সৌন্দর্যকে করেছে ব্যাহত।

আইপিএলে যেখানে আড়াইশো রানকেও মনে হচ্ছিল মামুলি, এই বিশ্বকাপে ৫৪ ম্যাচে ১৮০-এর ওপরে দলীয় ইনিংস গেছে মোটে ১৫ বার। তবে আশার কথা হচ্ছে, ফাইনালটা নিউ ইয়র্ক বা সেন্ট ভিনসেন্টে নয়, হচ্ছে বার্বাডোজে; যেখানে ১৮১, ২০১ এমন সব দলীয় ইনিংস দেখা গেছে। ভারত আর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং আর বোলিংয়ের সেয়ানে সেয়ানে টক্কর দেখা যাবে কেনসিংটন ওভালে। আজ শনিবার (২৯ জুন) ফাইনালে রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। নাগরিক টিভি ও টফিতে দেখা যাবে এ ম্যাচটি।

ভারত আর দক্ষিণ আফ্রিকা, দুটো দল বিশ্বকাপের ফাইনালে এসেছে দুই রকম পথে। দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ম্যাচেই গুলি গেছে কানের পাশ দিয়ে। বাংলাদেশের বিপক্ষে ৪ রানে, নেপালের বিপক্ষে ১ রানে, ইংল্যান্ডের বিপক্ষে ৭ রানে…এ রকম কঠিন সব ম্যাচের শেষে সেমিফাইনালে প্রোটিয়ারা পেয়েছে সহজতম জয়। প্রতিপক্ষ আফগানিস্তান অলআউট মাত্র ৫৬ রানে। অন্যদিকে ভারত একটামাত্র ম্যাচেই চাপের মুখে পড়েছিল, সেটা সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে নিউ ইয়র্কের ম্যাচটা ভুলেই যাওয়া উচিত। কারণ বৃষ্টি আর উইকেটের প্রকৃতি ১১৯ রানকেও বানিয়ে ফেলেছিল কঠিন এক লক্ষ্য আর পাকিস্তানের উদ্ভট ব্যাটিং তো আছেই। তবে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েলরা মিলে ২০৫ রানকেও অনিরাপদ বানিয়ে ফেলেছিলেন। মাঝের ওভারে কুলদীপ চাহালের জোড়া শিকার না হলে হয়তো জিতেও যেত অস্ট্রেলিয়া।

আইপিএলের সুবাদে দুই দলের ক্রিকেটাররা মাস দুয়েক একে অন্যের সঙ্গে এতটাই মিশে ছিলেন যে এখন তাদের আলাদা করাই মুশকিল। এইডেন মার্করাম এবং হেনরিখ ক্লাসেন, যতটা না দক্ষিণ আফ্রিকার, ঠিক ততটাই তো সানরাইজারস হায়দরাবাদের! আইপিএলে খেলার সময় তাদের ব্যাট বুমরাহ, কুলদীপ আর্শদীপকে একদমই ছাড় দেয়নি। প্রোটিয়া জার্সিতেও দেবে না। আবার আইনরিখ নরকিয়া, মার্কো ইয়ানসেনরাও আইপিএল খেলে খেলে ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে অভিজ্ঞতাটা নিয়ে নিয়েছেন। ফাইনালটা হবে তাই সেয়ানে সেয়ানে।

দুটো জায়গায় ভারত এগিয়ে। অক্ষর প্যাটেল আর রবীন্দ্র জাদেজা। এই দুজন ভারতের বোলিং বিকল্প এবং ব্যাটিং গভীরতা দুটোই বাড়িয়েছেন। মার্কো ইয়ানসেন আর হার্দিকের ভেতর তুলনা হলে হার্দিকই ব্যাটিংয়ে এগিয়ে। ফাইনালে শিভাম দুবেকে খুব বড় ভূমিকা নিতে হলে সেটা ভারতের দুর্ভাগ্য।

সেমিফাইনালটা বেশি সহজে জিতে আসা দল বেশিরভাগ সময় ফাইনালে হেরে যায়, এমনটা দেখা গেছে বিশ্বকাপ ফুটবলে বা বড় আসরে। সেমিফাইনালের কড়া টক্করটাই খেলোয়াড়ের দেহ মনকে ধারালো করে তৈরি করে দেয়। সহজে সেমিফাইনাল জিতে প্রথমবার ফাইনালে আসা প্রোটিয়ারা স্নায়ুর চাপ কতটা ধরে রাখবে ফাইনালে, সেটাই নিয়ন্ত্রণ করবে ম্যাচে তাদের পারফরম্যান্স। অন্যদিকে রোহিত চাইবেন আহমেদাবাদের হতাশা ক্যারিবিয়ানের সাগরে ডুবিয়ে দিতে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা রোহিতের এটাই হয়তো শেষ বিশ্বকাপ। সমাপ্তির রেখাটা জয়ের তুলিতেই তো টানতে চাইবেন।

মজার ব্যাপার হচ্ছে, যে আইপিএলের জন্য ভারতের ক্রিকেটের এত এগিয়ে যাওয়া বা টি-টোয়েন্টিতে শক্তিশালী হয়ে ওঠা, সেই আইপিএল চালুর পর কিন্তু ভারত আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। ২০১৪ সালে ফাইনাল খেলেছিল, এতটুকুই সাফল্য। আর দক্ষিণ আফ্রিকা তো এবারই প্রথম ফাইনালে। নিজের দেশে টি-টোয়েন্টি লিগের জন্য যারা আনকোরা দল পাঠিয়েছিল নিউজিল্যান্ডে টেস্ট খেলতে।

মন বলছে, শিরোপাটা নিক দক্ষিণ আফ্রিকা, ঘুচে যাক তাদের আক্ষেপ। তবে মাথা বলছে, শিরোপাটা নেবে ভারত; অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানের মতো প্রতিপক্ষ হারিয়ে ফাইনালে এসে খালি হাতে তো ফেরত যাবে না!

Continue Reading

Previous: এমপি শাহরিয়ারকে আ.লীগ থেকে বহিষ্কারের দাবি বীর মুক্তিযোদ্ধাদের
Next: এইচএসসি পরীক্ষা শুরু রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691375
Users Today : 3324
This Month : 97655
This Year : 662811
Total Users : 691375
Views Today : 13285
Total views : 2782905

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.