আলো ডেস্ক:
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রাক্কালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি ‘ফিরোজা’য় যান। বিএনপি মহাসচিব ফিরোজার সামনে এসে নেতা-কর্মীদের রাস্তার মাঝখান থেকে সরে যেতে বলেন।
তাদের রাস্তা ফাঁকা করে দুই পাশে দাঁড়াতে বলেন তিনি। চেয়ারপারসনের সঙ্গে দেখা করে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফিরোজা থেকে বেরিয়ে যান মির্জা ফখরুল।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি আমিনুল হক, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
