Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

ফের পানির দাম বাড়াতে চায় রাজশাহী ওয়াসা

নিউজডেস্ক January 8, 2025

ফের পানির দাম বাড়াতে চায় রাজশাহী ওয়াসা

আলো ডেস্ক

তিন বছর পর ফের পানির দাম বাড়াতে চায় রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। এরমধ্যে মন্ত্রণালয়ে পানির দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তারা। গত বছরের ১৬ অক্টোবর ওয়াসার ১৬তম বোর্ড মিটিংয়ে ৩০ শতাংশ বৃদ্ধির সুপারিশের সিদ্ধান্ত হয়।

ওয়াসা বলছে, পানির দাম বাড়ানো হলেও রাজশাহী পৌরসভার চেয়ে কম থাকবে। আর ওয়াসা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্দোলনের হুমকি দিচ্ছেন নাগরিক সংগঠনের নেতারা।

ওয়াসার তথ্যমতে, সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখাকে আলাদা করে ২০১০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠা হয় রাজশাহী ওয়াসা। এখন ১২৩টি গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে সেটি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করছে ওয়াসা। নগরে পানির চাহিদা প্রতিদিন ১৩ কোটি লাখ লিটার। তবে ওয়াসা ৮৫৯ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে দৈনিক ১০৭ কোটি লিটার পানি সরবরাহ করতে পারে।

বর্তমানে ওয়াসার মোট পানির সংযোগ আছে ৪৯ হাজার ২৪৮টি। এরমধ্যে আবাসিক ৪৮ হাজার ৫২৭টি ও বাণিজ্যিক ৭২১টি। এসব লাইনে মাধ্যমে বছরে ২ দশমিক ৫৩ কিলোলিটার পানি বিক্রি করে সংস্থাটি।

রাজশাহী ওয়াসার তথ্যমতে, ২০২৩-২৪ অর্থ বছরে সংস্থাটির লোকসানের পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। যার পুরোটাই সরকার ভর্তুকি দিয়ে থাকে। অপরদিকে শুধু সিস্টেম লসের কারণে ওয়াসার বার্ষিক লোকসান প্রায় ১০ কোটি টাকা। বর্তমানে এ লোকসান থেকে উত্তরণ পেতেই পানির মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো সেই প্রস্তাবনার কপিতে দেখা গেছে, বর্তমানে প্রতি এক হাজার লিটার পানির মূল্য আবাসিকে ৬ দশমিক ৮১ টাকা এবং বাণিজ্যিকে ১৩ দশমিক ৬২ টাকা হারে অভিকর নিচ্ছেন ওয়াসা। তবে ৩০ শতাংশ মূল্যবৃদ্ধি করে আবাসিকে ৮ দশমিক ৮৫ ও বাণিজ্যিকে ১৭ দশমিক ৭০ টাকা করার প্রস্তাবনা রেখেছেন তারা।

এছাড়াও আবাসিকে আধা ইঞ্চি পাইপে একতলা ভবনের জন্য মাসে সর্বনিম্ন ১৫০ টাকার পরিবর্তে ১৯৫ টাকা, ১০ তলা ভবনের জন্য ৮২৫ টাকা পরিবর্তে এক হাজার ৭৩ টাকা মূল্য ধরা হয়েছে। এক ইঞ্চি পাইপে একতলা ভবনে ৩৭৫ পরিবর্তে ৪৮৮ টাকা এবং ১০ তলা ভবনে ২ হাজার ৭০ টাকা পরিবর্তে ২ হাজার ৬৫১ টাকা। দ্বিতীয় থেকে নবম তলা পর্যন্ত কিংবা ১০ তলার ওপরের তলার জন্য পানির বিল আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাদিম সারওয়ার বলেন, এখনও দাম বৃদ্ধি হচ্ছে না। আমরা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি। এখন দাম বৃদ্ধি করা বা না করা তাদরে ওপর নির্ভর করছে। এখানে আমাদের কিছু করার নেই।

তিনি আরও বলেন, ওয়াসা যে দাম বাড়াচ্ছে এটি একটি যৌক্তিক সিদ্ধান্ত। আপনারা খোঁজ নিয়ে দেখবেন রাজশাহী ওয়াসার পানির বিলের চেয়ে রাজশাহীর অনেক পৌরসভার পানির বিল বেশি।
এদিকে ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্দোলনের হুমকি দিয়েছেন নাগরিক সংগঠনের নেতারা।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ওয়াসা বলেছিল তারা নগরবাসীকে সুপেয় পানি নিশ্চিত করবে; কিন্তু প্রতিষ্ঠার পর থেকে তারা এটা করতে ব্যর্থ হয়েছে। তারা যে পানির দাম বাড়াতে চায় এটি রাজশাহী বাসীর আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, তারা অতীতেও পানির দাম এক সঙ্গে তিনগুণ বৃদ্ধি করেছে। তখনও আমরা বাধা দিয়েছি। কিন্তু তারা রাজশাহীবাসীকে বৃদ্ধা অঙ্গুল দেখিয়ে সেই সময় কিছু রাজনৈতিক নেতাদের সঙ্গে মিলে এটি কার্যকর করেছেন। আবারো তারা যদি পানির মূল্য বাড়ায় তবে রাজশাহীবাসী এক হয়ে ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করবে। তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন ঘোষণা করবে।

Continue Reading

Previous: রাজশাহীতে টিসিবির কার্ডে পণ্য না পেয়ে নারীদের সংবাদ সম্মেলন
Next: পতাকা বৈঠকের সিদ্ধান্তও মানছে না বিএসএফ, সীমান্তে উত্তেজনা বাড়ছেই

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.