Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

পতাকা বৈঠকের সিদ্ধান্তও মানছে না বিএসএফ, সীমান্তে উত্তেজনা বাড়ছেই

নিউজডেস্ক January 8, 2025

পতাকা বৈঠকের সিদ্ধান্তও মানছে না বিএসএফ, সীমান্তে উত্তেজনা বাড়ছেই

আলো ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে নিয়মবহির্ভূতভাবে বারবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সদর দপ্তরের চিঠি ছাড়া সীমান্তে তারা এ ধরনের কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে সিদ্ধান্ত হলেও তা মানছে না বিএসএফ।

এর জেরে সীমান্তে উত্তেজনা বাড়ছে। উভয় দেশের জনগণও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিচ্ছে সীমান্ত এলাকায়।

চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টার বিষয়ে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়। তার আগে হয় আরও দুটি পতাকা বৈঠক। তিনটি বৈঠকেই এ ধরনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বিএসএফ তা ভঙ্গ করে আবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/১এস ও ২এস এলাকায় পাঁচ-ছয় মাস আগে আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম‍্যানস ল‍্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ‍্যন্তরে (আন্তর্জাতিক শূন্যরেখার ১০০ গজের মধ্যে) একটি কাঁচা রাস্তা নির্মাণ করে বিএসএফ।  সেই রাস্তার পাশে তারা ৬ জানুয়ারি সকালে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে উত্তেজনা তৈরি হয়।

এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমিরক্ষায় স্থানীয়রা বিক্ষোভ করতে থাকেন। তারা বিএসএফের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেন। অন্যদিকে সীমান্তের ওপাশে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। ৭ জানুয়ারি সকাল থেকেই সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চৌকা সীমান্তে ১৭৭-এর ২ এস এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ মাটি খনন করছিল। এসময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। পরে আজ দুপুরে ‍দুই বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

গোলাম কিবরিয়া জানান, দুই পক্ষ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছায় যে, বিএসএফ বা বিজিবির হেডকোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না কোনো পক্ষ। এসময় উভয় দেশের বাহিনী তাদের নিজ নিজ ভূখণ্ডের জনসাধারণকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিজিবির অধিনায়ক আরও জানান, দুপুরের এ বৈঠকের পর বিকেলে সোনা মসজিদ বিওপির কনফারেন্স রুমে সেক্টর কমান্ডার পযার্য়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ. রউফ। ভারতের পক্ষে মালদা সেক্টরের ডিআইজি তরুণ কুমার গৌতমের নেতৃত্বে ১১৯ বিএসএফ ব্যাটেলিয়ানের কম্যান্ডিং অফিসার সুরাজ সিংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Continue Reading

Previous: ফের পানির দাম বাড়াতে চায় রাজশাহী ওয়াসা
Next: স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.