স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ছাত্র সমাজ, রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ, রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
