Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির

নিউজডেস্ক November 16, 2021

আলো ডেস্ক: কেরোসিন, ডিজেল, এলপিজি গ্যাস ও যানবাহনের ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির উদ্যোগে গতকাল সোমবার শুরু হয়েছে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি।

এতে পুলিশ ব্যাপকভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে প্রচারপত্র বিলির সময় ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায় দলীয় কার্যালয়ে, আবদুল্লাহপুরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তেঘরিয়া বিএনপির সভাপতি খোরশেদ মিয়াসহ অনেক নেতাকর্মীকে, রাজেন্দ্রপুরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অনেককে আহত করে।

এখন নিপুন রায় চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে অবরুদ্ধ হয়ে আছেন। ময়মনসিংহের নির্ধারিত স্থানে প্রচারপত্র বিলির সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে বাধা দেয়।

তিনি বলেন, দেশে চাল-ডাল-নুন-তেল-পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সব কিছুর মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহণে ভাড়া বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। আর কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে শেখ হাসিনা কথিত উন্নয়নের গল্প শোনাচ্ছেন।

আওয়ামী সরকারের অপকর্ম আড়াল করতেই বিএনপির যে কোনো কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, লুটপাটের জাঁকজমক কাহিনি যাতে প্রকাশিত না হয় এজন্যই বিএনপির কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ছে পুলিশসহ আওয়ামী সন্ত্রাসী বাহিনী।

জাতীয় তহবিল লোপাটের পর সেটি পূরণ করতে জনগণের কাছ থেকে টাকা নিংড়ে নেওয়া হচ্ছে। কারখানা বন্ধ হওয়া, কর্মসংস্থান কমে যাওয়া, খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য দায়ী এই সরকার। তিনি আরও বলেন, ‘গণতন্তের মা’ গণতন্ত্রের প্রতীক বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন কারানির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। রিজভী জানান, এরই অংশ হিসেবে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশনেত্রীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।

Continue Reading

Previous: এফআর টাওয়ারের নকশা জালিয়াতি: ১৬ জনের বিচার শুরু
Next: এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ১৭ হাজার

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.