Skip to content
September 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

অক্টোবরে মূল্যস্ফীতি ১১ শতাংশেরও বেশি: সবুজ আন্দোলন

নিউজডেস্ক October 30, 2022

আলো ডেস্ক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয় প্রতিমাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে থাকে। বিবিএসের তথ্য অনুযায়ী- এ বছরের মে মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪২ শতাংশ। আর জুনে ৭ দশমিক ৫৬ এবং জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ। তবে জুলাইয়ের পর গত দুই মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেনি বিবিএস ও পরিকল্পনা মন্ত্রণালয়। মূল্যস্ফীতি নিয়ে সরকারের লুকোচুরির মধ্যে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন জানিয়েছে, দেশে চলতি অক্টোবর মাসে মূল্যস্ফীতি ১১ শতাংশেরও বেশি। সংগঠনের তথ্য ও গবেষণা পরিষদ গত দুইমাসে একটি জরিপ চালিয়েছে।

এতে ১০০ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দোকানিদের সঙ্গে কথা বলে ডাটা তৈরির মাধ্যমে মূল্যস্ফীতি বাড়ার এ তথ্য জানিয়েছে। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে দারুস-সালাম আর্কের্ডে সবুজ আন্দোলনের উদ্যোগে ‘মূল্যস্ফীতি বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি, নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহার নিশ্চিতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৮ শতাংশ। আর চীনে ৩ শতাংশ, যুক্তরাজ্যে ৬ শতাংশ, ইউরোপের ১৯ রাষ্ট্রে সাড়ে ৫ শতাংশ, জার্মানিতে প্রায় ৫ শতাংশ মূল্যস্ফীতি।

এ ছাড়া জাপানে ২ শতাংশের কাছাকাছি, পাকিস্তানে ১৫ শতাংশের বেশি এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মূল্যস্ফীতি প্রায় ৬ শতাংশ। বাপ্পি সরদার বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে তেল উৎপাদনকারী সব রাষ্ট্র অধিক মুনাফার জন্য চাহিদার থেকে কম তেল উৎপাদন করছে, যাতে করে আগামীতে অধিক মুনাফা করতে পারে। সংগঠনটি জানায়, বাংলাদেশে জ্বালানি তেলের দাম বেড়েছে ৪২-৫১ শতাংশ। পেঁয়াজ ৩৫-৫০ টাকা, ডিম ১১০-১৫০ টাকা, সব মাছের ওপর ৩০ টাকার অধিক, চাল ৬০-৭০ টাকা। এ ক্ষেত্রে সব পণ্যের ওপরে গত দুইমাসে দাম বেড়েছে প্রায় ২০ শতাংশের বেশি। সবুজ আন্দোলন বলছে, বিদ্যুতের ঘাটতির ক্ষেত্রে সরকার বিভিন্ন কারণ তুলে ধরলেও বিশেষজ্ঞরা মনে করেন কুইক রেন্টাল পদ্ধতি ব্যবহারের কারণে আজকের এ দুরবস্থা।

সরকার নির্বাচনী ওয়াদা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য কুইক রেন্টাল পদ্ধতি ব্যবহার করেছে। কিন্তু পুরোনো বিদ্যুৎকেন্দ্র সচল রাখা, নতুন নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান না করা, নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ যেমন- রামপাল, রূপপুর ও পায়রা বন্দরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে সময়ক্ষেপণ করার ফলে বিদ্যুতের এ ঘাটতি তৈরি হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, পরিবেশ বিজ্ঞানী ড. ইঞ্জিনিয়ার আবদুল হামিদ, সেন্টার ফর গ্লোবাল এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী আবদুল ওহাব, ‘প্রত্যাশা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলি জামান। আলোচনা সভায় অতিথিরা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর, যার ফলে বিদ্যুতের এ ঘাটতি মোকাবিলার জন্য দ্রুত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে।

এজন্য দরকার প্রায় ৫০ হাজার কোটি টাকা। কিন্তু সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের কারণে রিজার্ভের অবস্থা খুবই করুণ। বিভিন্ন পত্রপত্রিকায় ও টেলিভিশনে এরইমধ্যে আমরা দেখতে পেয়েছি, সরকারের সোলার প্যানেল উৎপাদন ও বরাদ্দে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের চিত্র। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য খোলা মাঠে সোলার সিস্টেম তৈরি, ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

Continue Reading

Previous: করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৯
Next: সরকার সব খেয়ে ফেলেছে, কিছু বাকি রাখেনি: ফখরুল

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026
পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

September 10, 2026
চায়নায় টেনিস ও বক্সিং নিয়ে বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বক্সার সামিউল

চায়নায় টেনিস ও বক্সিং নিয়ে বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বক্সার সামিউল

September 10, 2026
রাজশাহীতে বিষ্ণুপুর ফেরিঘাটের টোল পুনর্নির্ধারণের দাবীতে সংবাদ সম্মেলন

রাজশাহীতে বিষ্ণুপুর ফেরিঘাটের টোল পুনর্নির্ধারণের দাবীতে সংবাদ সম্মেলন

September 10, 2026
২০২৩ সালে মৃত্যু, ২০২৬ সালে আবার দাফন! হেফাজ উদ্দিনের নামে আসা মরদেহটি কার?

২০২৩ সালে মৃত্যু, ২০২৬ সালে আবার দাফন! হেফাজ উদ্দিনের নামে আসা মরদেহটি কার?

September 10, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

477328
Users Today : 1174
This Month : 56699
This Year : 448764
Total Users : 477328
Views Today : 5140
Total views : 1691445

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.