Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

এক বছরের বিরতি শেষে ফিরল ব্যালন ডি’অর

নিউজডেস্ক October 9, 2021

এফএনএস স্পোর্টস: কোভিড মহামারীর ধাক্কায় এক বছরের বিরতি শেষে ফিরল ব্যালন ডি’অর। এ বছরের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটির লড়াইয়ে প্রত্যাশিতভাবেই আছেন সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। তাদের পাশাপাশি বর্তমানের অন্যতম সেরা বিবেচিত নেইমারের সঙ্গে আছেন ক্লাব ও জাতীয় দলের দুর্দান্ত মৌসুম কাটানো জর্জিনিয়ো এবং গোলমেশিন রবের্ত লেভানদোভস্কি। ২০২১ সালের এই পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। বাংলাদেশ সময় শুক্রবার রাত সোয়া ১০টায় শুরু হয় তালিকা ঘোষণা। প্রতিটি ধাপে পাঁচ জন মনোনিত খেলোয়াড়দের নাম জানানো হয়। তৃতীয় ধাপে আসে সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে থাকা মেসির নাম। গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে চার গোল করে ও পাঁচটি করিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। বার্সেলোনার হয়ে বিদায়ী মৌসুমটা তার তেমন ভালো কাটেনি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে তিনি বরাবরের মতোই ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো জেতেন পিচিচি ট্রফি। আর কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন তিনি। এর আগে রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী মেসির অর্জনের ঝুলিতে এবার যোগ হতে পারে সপ্তম ব্যালন ডি’অর ট্রফি। ক্লাব পিএসজির হয়ে গত মৌসুমটা বেশ হতাশায়ই শেষ হয় নেইমারের। শক্তিতে অনেক পিছিয়ে থাকা লিলের কাছে লিগ ওয়ান শিরোপা হারায় তারা। তবে জাতীয় দলের হয়ে সময়টা ভালোই কাটে তার। কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপা স্বপ্ন ভাঙলেও আসর জুড়ে তার পারফরম্যান্স ছিল দারুণ। মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সেরার খেলোয়াড়ের পুরুস্কারও জেতেন তিনি। দলীয় সাফল্য না থাকলেও ব্যক্তিগত অর্জনে বছরটা দুর্দান্ত কেটেছে রোনালদোর। ইউভেন্তুসের হয়ে ২০২০-২১ সেরি আয় সর্বোচ্চ ২৯ গোল করেন তিনি। সঙ্গে গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আয় আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়েও দারুণ কয়েকটি রেকর্ড গড়েন তিনি। পর্তুগাল শেষ ষোলো থেকে বিদায় নিলেও তার আগেই আসরের সর্বোচ্চ পাঁচটি গোল করে আন্তর্জাতিক ফুটবলে আগের রেকর্ড গোলদাতা আলি দাইকে স্পর্শ করেন রোনালদো। পরে গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে গোল করে রেকর্ডটি নিজের করে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। অনেকটা অন্তরালে থেকেই বর্ষসেরার লড়াইয়ে উঠে এসেছেন জর্জিনিয়ো। গত বছরের শেষভাগে ভুগতে থাকা চেলসির নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোয় তার ভূমিকা ছিল অসাধারণ। টমাস টুখেলের কোচিংয়ে পাল্টে যাওয়া দলটি প্রিমিয়ার লিগ শেষ করে শীর্ষ চারে থেকে। পরে চমক জাগিয়ে সিটিকে হারিয়ে জিতে নেয় ইউরোপ সেরার ট্রফি। জাতীয় দলের হয়েও দারুণ সাফল্য পান জর্জিনিয়ো। গত জুন-জুলাইয়ে উরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ইতালি, সেখানেও মাঝমাঠে তার নেতৃত্ব তুমুল প্রশংসিত হয়। এরপর ক্লাবে ফিরেই আরেকটি শিরোপার স্বাদ পান ২৯ বছর বয়সী এই ফুটবলার। অগাস্টের শুরুতে চেলসি জেতে উয়েফা সুপার কাপ। সম্ভাবনার দৌড়ে আছেন রবের্ত লেভানদোভস্কি। জাতীয় দলের হয়ে পোলিশ তারকার তেমন কোনো অর্জন না থাকলেও ক্লাব ফুটবলে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে বুন্ডেসলিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ২০২০ সালের ফিফা বর্ষসেরার পুরস্কার জয়ী তারকা। আগামী ২৯ নভেম্বর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার। ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া চালু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দেরই দেওয়া হতো। এরপর থেকে ইউরোপে খেলা বিশ্বের যে কোনো খেলোয়াড়ের জন্য পুরস্কারটি উন্মুক্ত করে দেওয়া হয়। আর ২০০৭ সাল থেকে ইউরোপের সেরা নয়, পুরস্কারটি দেয়া হতে থাকে বিশ্বের সেরা ফুটবলারকে। ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়েছিল ২০১০ সালে। ফিফার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকে আবার একাই ব্যালন ডি’অর দেওয়া শুরু করে ফ্রান্স ফুটবল। ব্যালন ডি’অর জয়ী নির্ধারণ করা হয় সাংবাদিকদের ভোটে।
২০২১ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:
রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি/আলজেরিয়া), এনগোলো কঁতে (চেলসি/ফ্রান্স), ম্যাসন মাউন্ট (চেলসি/ইংল্যান্ড), লিওনার্দো বোনুচ্চি (ইউভেন্তুস/ইতালি), আর্লিং হলান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/নরওয়ে), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), জানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ইতালি), নিকোলো বারেল্লা (ইন্টার মিলান/ইতালি), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার/ইংল্যান্ড), লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা), জর্জো কিয়েল্লিনি (ইউভেন্তুস/ইতালি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), ব্রুনো ফের্নান্দেস
(ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), পেদ্রি(বার্সেলোনা/স্পেন), নেইমার (পিএসজি/ব্রাজিল), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান/আর্জেন্টিনা), সিমোন কেয়া (এসি মিলান/ডেনমার্ক), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনখ/পোল্যান্ড), জর্জিনিয়ো (চেলসি/ইতালি), সেসার আসপিলিকুয়েতা (চেলসি/স্পেন), মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর), রোমেলু লুকাকু (চেলসি/বেলজিয়াম), ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), জেরার্দ মোরেনো (ভিয়ারিয়াল/স্পেন), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), কিলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স), লুইস সুয়ারেস (আতলেতিকো মাদ্রিদ/উরুগুয়ে)
শেষ ১০ বারের বর্ষসেরা ফুটবলার:
একীভূত ফিফা ব্যালন ডি’অর
২০১১ লিওনেল মেসি
২০১২ লিওনেল মেসি
২০১৩ ক্রিস্তিয়ানো রোনালদো
২০১৪ ক্রিস্তিয়ানো রোনালদো
২০১৫ লিওনেল মেসি
দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার ব্যালন ডি’অর
২০১৬ ক্রিস্তিয়ানো রোনালদো ক্রিস্তিয়ানো রোনালদো
২০১৭ ক্রিস্তিয়ানো রোনালদো ক্রিস্তিয়ানো রোনালদো
২০১৮ লুকা মদ্রিচ লুকা মদ্রিচ
২০১৯ লিওনেল মেসি লিওনেল মেসি
২০২০ রবের্ত লেভানদোভস্কি (কোভিডের কারণে দেওয়া হয়নি)

Continue Reading

Previous: মালদ্বীপের কাছে হারের কারণ জানালেন রহমত মিয়া
Next: পিছিয়ে পড়েও জয় পেলো জার্মানি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

563217
Users Today : 5984
This Month : 142588
This Year : 534653
Total Users : 563217
Views Today : 43285
Total views : 2043181

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.