Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

পিছিয়ে পড়েও জয় পেলো জার্মানি

নিউজডেস্ক October 9, 2021

এফএনএস স্পোর্টস: ম্যাচের শুরুতেই জার্মানির সামনে এগিয়ে যাওয়ার মঞ্চ তৈরি হয়ে গেল। কিন্তু ভিএআরে বদলে গেল দৃশ্যপট। উল্টো পরক্ষণেই তারা খেয়ে বসল গোল। আক্রমণাত্মক ফুটবলে সে ধাক্কা কাটিয়ে কাতার বিশ্বকাপে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল হান্স ফ্লিকের দল। হামবুর্কে শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ‘জে’ গ্রুপের ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইয়ানিস হাজির গোলে স্বাগতিকরা পিছিয়ে পড়ার পর সমতা টানেন সের্গে জিনাব্রি। শেষ দিকে গিয়ে ব্যবধান গড়ে দেন বদলি নামা টমাস মুলার। ম্যাচে প্রায় ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২২টি শট নেয় জার্মানি, যার ছয়টি ছিল লক্ষ্যে। আর রোমানিয়ার ৯ শটের মাত্র একটিই ছিল লক্ষ্যে। হান্স ফ্লিকের কোচিংয়ে বাছাইয়ে চার ম্যাচ খেলে সবকটিতেই জিতল জার্মানি। আগের তিন ম্যাচে কোনো গোল হজম না করে প্রতিপক্ষের জালে ১২ বার বল পাঠানো জার্মানি ম্যাচের নবম মিনিটে পিছিয়ে পড়ে। দারুণ এক পাল্টা আক্রমণে গোলটি করেন হাজি। অবশ্য ভিএআরে সিদ্ধান্ত না বদলালে হয়তো উল্টোটাই হতো। ডি-বক্সে টিমো ভেরনার পেছন থেকে ডিফেন্ডার আন্দ্রেই বুর্কার চ্যালেঞ্জে পড়ে গেলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রতিবাদ জানায় সফরকারীরা। এরপর দীর্ঘক্ষণ ভিএআরে দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি। এর পরের মিনিটেই চমৎকার গোলে স্বাগতিকদের স্তব্ধ করে দেন হাজি। সতীর্থের পাস ধরে ডিফেন্ডার টিলো কেরারকে এড়িয়ে ডি-বক্সে ঢোকার মুখে আরেক ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে গোলটি করেন স্কটিশ ক্লাব রেঞ্জার্সের ফরোয়ার্ড। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে বল দখলে রেখে আক্রমণে মনোযোগী হয় জার্মানি। বারবার প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়াতে থাকে তারা। কিন্তু বিরতির আগে কাক্সিক্ষত জালের দেখা পায়নি তারা।দ্বিতীয়ার্ধেও একইরকম চাপ ধরে রেখে শুরু করা জার্মানি সমতায় ফেরে ৫২তম মিনিটে। ডি-বক্সের মুখ থেকে মার্কো রয়েসের ছোট কাটব্যাক পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জিনাব্রি। চার মিনিট পরই দলকে এগিয়ে নিতে পারতেন রয়েস। কিন্তু ইয়োনাস হফমানের কাটব্যাক পেয়ে ১০ গজ দূর থেকে ভলি উড়িয়ে মারেন বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড। কিছুক্ষণ পর দুই মিনিটের ব্যবধানে ভালো পজিশনে বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি ভেরনার। প্রবল চাপ ধরে রাখার ফল মেলে ৮১তম মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল হেডে লেয়ন গোরেটস্কা পাঠান পেছনে। দূরের পোস্টে থাকা মুলার অনায়াসে কাছ থেকে জয়সূচক গোলটি করেন। সাত ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে জার্মানি। দিনের আরেক ম্যাচে লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারানো নর্থ মেসিডোনিয়া ১২ পয়েন্ট নিয়ে উঠেছে দ্বিতীয় স্থানে। আইসল্যান্ডের মাঠে ১-১ ড্র করা আর্মেনিয়াও সমান ১২ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। চার নম্বরে নেমে যাওয়ার রোমানিয়ার পয়েন্ট ১০।

Continue Reading

Previous: এক বছরের বিরতি শেষে ফিরল ব্যালন ডি’অর
Next: পাকিস্তানের মাকসুদের বিশ্বকাপ শেষ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

563362
Users Today : 6129
This Month : 142733
This Year : 534798
Total Users : 563362
Views Today : 44964
Total views : 2044860

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.