Skip to content
September 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ

খুব অল্প দিনের মধ্যে রাজশাহী একটি প্রযুক্তি নগরী হিসেবে গড়ে উঠবে: জুনাইদ আহ্মেদ পলক

নিউজডেস্ক January 27, 2022

রা জ শা হী র আ লোঃ – তথ্যবিবরণী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০১১ সালের ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর মাদ্রাসা ময়দানের জনসভায় রাজশাহীর মাটিতে হাইটেক পার্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে রাজশাহী পদ্মাপাড়ে ৩০ একর জমির উপর হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে। খুব অল্প দিনের মধ্যে রাজশাহী একটি প্রযুক্তি নগরী হিসেবে গড়ে উঠবে ।

প্রতিমন্ত্রী গতকাল রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্ক আয়োজিত স্টার্টআপ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের রূপকল্প বাস্তবায়িত হচ্ছে সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে। ‘আমরা শিল্প বিপ্লবের অংশ হবো না, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেব’ সজিব ওয়াজেদ জয়ের এ উক্তি উল্লেখ করে তিনি বলেন, আমাদের নতুন উদ্ভাবন খুঁজতে হবে, নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

রাজশাহী নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সুস্থ্যতা কামনা করে মন্ত্রী বলেন, যিনি নিরাপদ ও পরিচ্ছন্ন নগর গড়েছেন তিনি তাড়াতাড়ি অসমাপ্ত কাজগুলোও সমাপ্ত করবেন।

স্টার্টআপ ক্যাম্পের উদ্বোধন শেষে জুনাইদ আহমেদ পলক উদ্যোক্তাদের জন্য একটি সেশন পরিচালনা করেন। উক্ত সেশানে তিনি উদ্যোক্তদের জন্য প্রধানমন্ত্রীর তৈরি করা সুযোগগুলো তুলে ধরেন। এরপর মন্ত্রী সাত জন উদ্যোক্তার মাঝে বঙ্গবন্ধু হাইটেক পার্কের স্পেসের বরাদ্দপত্র হস্তান্তর করেন এবং উক্ত স্পেস উদ্বোধন করেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক সারাদেশে স্থাপিত সকল স্থাপনাগুলোতে কমপক্ষে একটি করে ফ্লোর স্টার্টআপসমূহের জন্য বিনামূল্যে বরাদ্দ প্রদান করা হয়েছে।

উক্ত কর্তৃপক্ষ এই ফ্লোরগুলোতে বিদ্যমান মোট ১৫১টি স্টার্টআপ এক বছরের জন্য কো-ওয়ার্কিং স্পেস, লজিস্টিক ও ইউটিলিটি সাপোর্ট এর পাশাপাশি তাদের জন্য এক বছর ব্যাপি ইন-হাউজ মেন্টরিং ফর স্টার্টআপ (আইএমএস) এর উদ্যোগ গ্রহণ করেছে।

Continue Reading

Previous: পবার মাদ্রাসায় ওযুর পানির ঘটনায় আট ছাত্র বহিস্কার
Next: রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬০ শতাংশ, মৃত্যু ১

Related Stories

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026
থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

September 5, 2026
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

September 5, 2026
আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

September 5, 2026
রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

452237
Users Today : 6516
This Month : 31608
This Year : 423673
Total Users : 452237
Views Today : 16170
Total views : 1628443

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.