নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
তরুণ প্রজন্মের সামাজিক প্ল্যাটফর্ম ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের এক লাখ (১০০ কে) সদস্য পূর্ণ হওয়া উপলক্ষে এক জমকালো মিট-আপ ও ট্যুর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) রাজশাহীর এক চোখজুড়ানো ও মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই মাইলফলক উদযাপন করেন গ্রুপের সদস্যরা।
দিনব্যাপী এই আয়োজনে গ্রুপের অ্যাডমিন, মডারেটর এবং সাধারণ সদস্যরা এক প্রাণবন্ত আড্ডায় মিলিত হন। অনলাইনের ভার্চ্যুয়াল জগত ছাড়িয়ে সামনাসামনি পরিচিত হওয়া, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে তরুণদের নিয়ে নানা সামাজিক ও গঠনমূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করা হয় এই মিলনমেলায়। সুন্দর ও চোখজুড়ানো স্থানে আয়োজিত এই ট্যুরে সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে একটি বিশেষ গ্রুপ ছবির মাধ্যমে স্মরণীয় মুহূর্তটিকে ফ্রেমবন্দী করা হয়।
আয়োজকরা জানান, রাজশাহী কেন্দ্রিক তরুণদের একত্রিত করা, শিক্ষা ও তরুণ উদ্যোক্তাদের সহায়তা প্রদান, একে অপরের পাশে দাঁড়ানো এবং ইতিবাচক সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল ‘Rajshahi Gen-Z City’। খুব অল্প সময়ে ১ লাখ সদস্যের মাইলফলক স্পর্শ করা প্রমান করে যে সাধারণ মানুষ ও তরুণেরা এই উদ্যোগকে কতটা আপন করে নিয়েছে।
গ্রুপের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বলা হয়, “এই ১ লাখ সদস্য শুধু একটি সংখ্যা নয়, এটি একটি ভালোবাসার পরিবার। রাজশাহীর তরুণ সমাজকে একসাথে রেখে ভবিষ্যতে শিক্ষা, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কাজে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”
অনুষ্ঠানের শেষাংশে কেক কাটা, ফটোসেশন এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন এই মিট-আপ ও উদযাপন কর্মসূচির সমাপ্তি ঘটে।
