Skip to content
September 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

চলতি অর্থবছরে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার

নিউজডেস্ক August 10, 2025

আলো ডেস্ক

চলতি অর্থবছরে সরকার ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে। ধারাবাহিকভাবে সরকার নির্ভরতা পরোক্ষ কর তথা মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) ওপর বাড়ছে। গত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এবার ১৩ হাজার কোটি টাকার বেশি ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১২টি ভ্যাট কমিশনারেটকে ওই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভ্যাট খাতে ১ লাখ ৮৪ হাজার ৬৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ১৩ হাজার ১৯৫ কোটি টাকা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা আর ১ লাখ ৫৪ হাজার ৯২৫ কোটি ৫ লাখ ৪৮ হাজার টাকা আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত অর্থবছরে কমিশনারেটগুলোর মধ্যে শুধু ঢাকা পূর্ব ও রংপুর কমিশনারেট ভ্যাট আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। তাই ওই দুটি কমিশনারেটকে এবার বাড়তি লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। ঢাকা পূর্ব কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১১১ কোটি ১৮ লাখ ৯ হাজার টাকা আর আদায় হয়েছে ৫ হাজার ৮২০ কোটি ৪৬ লাখ টাকা। এবার লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৬ হাজার ৯৩৬ কোটি ৪৩ লাখ ৯২ হাজার টাকা। তাছাড়া রংপুর কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮৬৯ কোটি ১১ লাখ ৯ হাজার টাকা আর আদায় হয়েছে ২ হাজার ২৪৪ কোটি ২৬ লাখ টাকা। এবার ২ হাজার ৬৭৪ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। তবে কমিশনারেটগুলোকে ভ্যাটের লক্ষ্যমাত্রা দেয়ার ক্ষেত্রে কোনো মতামত নেয়া হয়নি। বরং অর্থ মন্ত্রণালয় এনবিআরকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়, তারপর গতানুগতিকভাবে সেটি কমিশনারেটগুলোকে ভাগ করে দেয়া হয়।

সূত্র জানায়, এক অর্থবছরে কোনো দপ্তরে বেশি রাজস্ব আহরণ হলে পরবর্তী বছরে স্বাভাবিকের তুলনায় বেশি লক্ষ্যমাত্রা দেয়া কতটুকু সমীচীন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ কারণে একবার বেশি রাজস্ব আহরণ হতে পারে, যা পরবর্তী অর্থবছরে নাও থাকতে পারে। আর ধারাবাহিকভাবে বছরের পর বছর স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত রাজস্ব আহরণও সম্ভব নয়। যেখানে অর্থনীতির প্রবৃদ্ধি ৪-৫ শতাংশ, সেখানে ভ্যাটের প্রবৃদ্ধি কীভাবে ১৯ দশমিক ১৭ শতাংশ অর্জিত হবে? তাছাড়া ভ্যাট খাতে যথাযথ সংস্কার হয়নি। বরং বিভিন্ন সময়ে সংস্কারের নামে কারো কারো এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। অথচ টেকসই সংস্কার না করতে না পারলে ওই লক্ষ্যমাত্রা কখনো অর্জিত হবে না।

সূত্র জানায়, মোট ভ্যাটের ৭০ শতাংশ উৎসে ভ্যাট থেকে আসে। এটা সরকারের উন্নয়ন ব্যয় খাত থেকে আদায় করা হয়। তার মানে সরকারের উন্নয়ন ব্যয় কমে গেলে আদায়ও কম হবে। আর২০ শতাংশ ভ্যাট আদায় হয় প্রচেষ্টানির্ভর খাত বা পণ্যসেবা থেকে। দোকান, হোটেল-রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানা হলো ওই খাতের উৎস। এখানকার ব্যবসায়ীদের ৪ দশমিক ৩ বা সহগ ঘোষণা দিতে হয়। সহগ হলো উৎপাদন ও বিক্রয়মূল্যের পার্থক্য বা সংযোজন। অর্থাৎ উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত কত টাকার সংযোজন হলো, সেটার ওপর ভ্যাট নির্ধারণ করা হয়। এখানেই লুকোচুরি হয়, ব্যবসায়ীরা সহগ ঘোষণার সময় ওই লুকোচুরিটা করে থাকে। আর তাদের এসব ফাঁকি ধরতে যে পরিমাণ জনবল, ডিজিটালাইজেশন ও অটোমেশন দরকার তা নেই। ওসব বাস্তবায়ন করা গেলেই প্রচেষ্টানির্ভর খাত থেকে সবচেয়ে বেশি ভ্যাট আদায় করা যাবে। আর কাস্টম হাউজগুলো অ্যাডভান্স ট্যাক্স আদায় করে। সে রাজস্বগুলোও ভ্যাট কমিশনারেটের রাজস্ব হিসেবে আসে। তার মানে আমদানি কম হলে ভ্যাট আদায়ও কম হবে। গত ২০২৪-২৫ অর্থবছরে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ ভ্যাট) লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৩০৯ কোটি ৫৫ লাখ ৮ হাজার টাকা। কিন্তু আদায় হয়েছে ৭৭ হাজার ৬৪৩ কোটি ৭৩ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৯২ হাজার ৫৩০ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা।

সূত্র আরো জানায়, ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম কমিশনারেটের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৫৮৪ কোটি ৭০ লাখ ৩ হাজার টাকা আর আদায় হয়েছে ১৭ হাজার ৫৮০ কোটি ৫২ লাখ টাকা। চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ৯৫১ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকা। ঢাকা উত্তর কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৯৩০ কোটি ৮৯ লাখ ১ হাজার টাকা। আদায় হয়েছে ১৮ হাজার ২৪১ কোটি ৯ লাখ টাকা। এ অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ২১ হাজার ৭৩৮ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টাকা। ঢাকা দক্ষিণ কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ২১৯ কোটি ৪৯ লাখ টাকা। আদায় হয়েছে ১২ হাজার ৯৪৭ কোটি ৬৯ লাখ টাকা। চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ১৫ হাজার ৪৩০ কোটি ২০ লাখ ৩৬ হাজার টাকা। ঢাকা পশ্চিম কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৩৪৭ কোটি ৫ লাখ টাকা। আদায় হয়েছে ৫ হাজার ২৭০ কোটি ৭১ লাখ টাকা। চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৬ হাজার ২৮১ কোটি ২৮ লাখ ২৭ হাজার টাকা। কুমিল্লা কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৮৬৩ কোটি ৭৯ লাখ ৪ হাজার টাকা। আদায় হয়েছে ৪ হাজার ৩৮ কোটি ৬৮ লাখ টাকা। চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৪ হাজার ৮১৩ কোটি ২ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা। খুলনা কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৫৭৫ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকা। আদায় হয়েছে ৪ হাজার ২১৫ কোটি ৫৬ লাখ টাকা। চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৫ হাজার ২৩ কোটি ৮১ লাখ ৮২ হাজার ৮০০ টাকা। যশোর কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯০৭ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। আদায় হয়েছে ২ হাজার ৪৩২ কোটি ৪ লাখ টাকা। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ২ হাজার ৮৯৮ কোটি ৩৪ লাখ ২৮ হাজার ২০০ টাকা। রাজশাহী কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭০৯ কোটি ৯৮ লাখ ৯ হাজার টাকা। আদায় হয়েছে ২ হাজার ৮২৩ কোটি টাকা। এবার লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৩ হাজার ৩৬৪ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা। সিলেট কমিশনারেটের ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৬ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকা। আদায় হয়েছে ১ হাজার ৬৬ কোটি ৮১ লাখ টাকা। এবার লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ১ হাজার ৯৮৭ কোটি ৫৯ লাখ ১০ হাজার ৬০০ কোটি টাকা।

Continue Reading

Previous: সিসাদূষণের শিকার শিশুরা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে
Next: শেরপুরে বৃদ্ধাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

Related Stories

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026
থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

September 5, 2026
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

September 5, 2026
আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

September 5, 2026
রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

453545
Users Today : 1299
This Month : 32916
This Year : 424981
Total Users : 453545
Views Today : 2631
Total views : 1631102

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.