Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

দলের পারফরম্যান্সে মুগ্ধ রোনালদো

নিউজডেস্ক October 31, 2021

এফএনএস স্পোর্টস: একটি চোখধাঁধানো গোল নিজের, আরেকটি গোলে সহায়তা। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর নিজের পারফরম্যান্স দারুণ। তবে তিনি মুগ্ধ দলের পারফরম্যান্সে। আগের ম্যাচে লিভারপুলের কাছে উড়ে যাওয়ার পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল, তাতে উচ্ছ্বসিত ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার টটেনহ্যামকে ৩-০ গোলে হারায় ইউনাইটেড।

গোলের সূচনা করেন রোনালদো। ৩৯ মিনিটে দুরূহ কোণ থেকে দুর্দান্ত ভলিতে জালে জড়ান বল। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ গতিময় শটে আরেকবার বল জালে পাঠান রোনালদো। তবে তখন তিনি ছিলেন অফ সাইডে। পরে তার পাস থেকেই গোল করে দলকে এগিয়ে দেন এদিনসন কাভানি। শেষ দিকে আরেকটি গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড। এমন দারুণ জয়ের আগে দল ছিল অনেকটা টালমাটাল।

আগের ম্যাচে লিভারপুলের কাছে ৫-০ গোলে উড়ে যায় তারা। এটির আগের ম্যাচে লেস্টার সিটির কাছে হারতে হয় ৪-২ গোলে। তাতে কোচ উলে গুনার সুলশারের অবস্থানই নড়বড়ে হয়ে পড়ে। রোনালদোও লিগে চার ম্যাচে পাননি গোল। অবশেষে সবকিছু পেছনে ফেলল তারা টটেনহ্যামের বিপক্ষে এই জয় দিয়ে। জয়ের পর স্কাই স্পোর্টসকে রোনালদো বললেন, দুঃসময়টা পেছনে ফেলার বিশ্বাস তাদের ছিল। “অপ্রত্যাশিত ফলাফলের পর আমরা জানতাম যে কঠিন একটি সপ্তাহ আমাদের পেরোতে হয়েছে। দল একটু চাপে ছিল, কিছুটা হতাশ ছিল।

তবে আমরা জানতাম, জবাব দিতে পারি আমরা।” “আমরা ভালো খেলেছি, ভালো শুরু করেছি। আমার কাজ অবশ্যই অভিজ্ঞতা দিয়ে, গোল করে, গোল বানিয়ে দিয়ে দলকে সহায়তা করা এবং তা পেরেছি, তাতে আমি সন্তুষ্ট। দলের দিক থেকে এই পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য।” এই জয়ের আগে মাঠের বাজে পারফরম্যান্সের সঙ্গে যোগ হয়েছিল মাঠের বাইরের চাপ। সমালোচনা ধেয়ে এসেছে বানের জলের মতো। তবে দেড় যুগের অভিজ্ঞতায় সমৃদ্ধ রোনালদো এসবে বিচলিত ছিলেন না বলেই দাবি করলেন। “সমালোচনা সবসময়ই থাকবে।

এসব আমাকে ভাবায় না, কারণ ১৮ বছর ধরে ফুটবল খেলছি, কাজেই জানি, লোকে একদিন বলবে, ‘আমরা নিখুঁত’, আরেকদিন বলবে, ‘আমরা কিছুই পারি না।’ এসব থাকবেই।” “আমি জানি যে, এসবের মোকাবেলা করতে হবে আমাদেরই। তবে লোকে যখন প্রশংসা করে ও পাশে থাকে, তা সবসময়ই দারুণ। জীবনটাই আসলে এমন, কখনও কখনও আমাদের খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আমাদেরই তা বদলাতে হয় এবং তা পেরেছি।

Continue Reading

Previous: হাসপাতালে আগুয়েরো
Next: দলের মনোবল চাঙা করার চেষ্টা করছেন বার্সা কোচ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

564183
Users Today : 6950
This Month : 143554
This Year : 535619
Total Users : 564183
Views Today : 51993
Total views : 2051889

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.