Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

দলের মনোবল চাঙা করার চেষ্টা করছেন বার্সা কোচ

নিউজডেস্ক October 31, 2021

এফএনএস স্পোর্টস: অপ্রত্যাশিতভাবে বার্সেলোনার মূল দলের দায়িত্ব পাওয়া সের্হি বারজুয়ানের শুরুটা তেমন আহামরি কিছু হয়নি। আরও একবার ফিনিশিংয়ে ভুগে ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে দল। তবে আলাভেসের বিপক্ষে ম্যাচটিতে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে হতাশ নন তিনি।

কাম্প নউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র করে বারজুয়ানের দল। বার্সেলোনার অন্তর্বর্তীকালীন এই কোচের মতে, ফলাফল যেমনই হোক, খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাসটা ধরে রাখা খুব প্রয়োজন। দলের মনোবল চাঙা করার চেষ্টা করছেন তিনি। টানা ব্যর্থতার দায়ে গত বুধবার ওই সময়ের কোচ রোনাল্ড কুমানকে ছাঁটাই করে বার্সেলোনা। পরদিন বার্সেলোনা ‘বি’ দলের কোচ বারজুয়ানকে মূল দলের দায়িত্ব দেওয়া হয়।

রিয়াল মাদ্রিদ ও রায়ো ভাইয়েকানোর বিপক্ষে হারের পর বারজুয়ানের প্রথম ম্যাচে আলাভেসের সঙ্গে ড্র করল বার্সেলোনা। লা লিগায় ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বরে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে আছে তারা তিন নম্বরে। প্রথম দুই ম্যাচ হারার পর গত ম্যাচটি জেতে কোনোরকমে। দল হিসেবে খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য বারজুয়ান নজর দিচ্ছেন খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার দিকে। পাশাপাশি নিজেদের খেলায় যোগ করতে চাইছেন নতুন কৌশল। “আমরা আবার দলের মনোবল চাঙা করার চেষ্টা করব।

খেলোয়াড়রা জানে যে তারা খুব ভালো খেলোয়াড় এবং তাদের নিজেদের ওপর সেই বিশ্বাসটা রাখতে হবে।” ” শনিবার আমি ম্যাচের পরিকল্পনা সেভাবে করেছিলাম ঠিক যেভাবে আমাদের করা দরকার; বল দখলে রেখে, প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে এগিয়ে যাওয়া এবং আমি যদি মঙ্গলবার (দিনামো) কিয়েভের বিপক্ষে ম্যাচের দায়িত্বে থাকি, আমরা একই কাজ করব।” ব্যর্থতার বৃত্তে বন্দি দলটিকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য মাত্র দুদিন সময় পেয়েছেন বারজুয়ান। তবে এরইমধ্যে নিজেদের ভুলত্রুটি নিয়ে কাজ শুরু করেছেন তিনি।

“আমার কাজ করার জন্য খুব কম সময় ছিল। আমি দলের রক্ষণ ও আক্রমণে সমস্যা দূর করার চেষ্টা করছি। আসলে একটা নেতিবাচক ফল থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।” ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৬ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখে ডিপাই-পিকেরা। বিপরীতে আলাভেস নিতে পারে কেবল তিনটি শট, যার দুটিই ছিল লক্ষ্যে। প্রাধান্য বিস্তার করেও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারায় হতাশ বারজুয়ান।

“মনে হচ্ছে যেন আমরা আমাদের কাজের যথাযথ ফল পাইনি।” “আমরা খেলাটা নিয়ন্ত্রণ করেছি, সুযোগ পেয়েছি। (প্রথমার্ধের ভুলগুলো) বিরতিতে সংশোধন করেছি, যা কাজেও লেগেছে। কিন্তু তারা আচমকা একটি বিচ্ছিন্ন আক্রমণ থেকে গোল করেছে। আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।

Continue Reading

Previous: দলের পারফরম্যান্সে মুগ্ধ রোনালদো
Next: টি-টোয়েন্টি ফাইনাল নিয়ে ভবিষৎবাণী করলেন ওয়ার্ন

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

564183
Users Today : 6950
This Month : 143554
This Year : 535619
Total Users : 564183
Views Today : 51995
Total views : 2051891

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.