Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

দেশের মানুষের জন্য সেমি-ফাইনাল খেলতে চান রশিদ খান

নিউজডেস্ক October 29, 2021

এফএনএস স্পোর্টস: দেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে। আফগান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আছে শঙ্কা। আগামী মাসেই আফগানিস্তানের ভাগ্য নিয়ে সভায় বসবে আইসিসি। তবে আফগান ক্রিকেটাররা এতকিছু মাথায় রাখছেন না বলেই জানালেন রশিদ খান। মাঠে নেমে তাদের স্রেফ চাওয়া, বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলে দেশের মানুষকে আনন্দ-উদযাপনের উপলক্ষ এনে দেওয়া। এই বিশ্বকাপে রশিদের নেতৃত্বেই খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু দেশে রাজনৈতিক পটপরিবর্তনের ছোঁয়া লাগে ক্রিকেটেও। তালেবানরা ক্ষমতায় আসার পর বদল আসে আফগান ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে।

তারা হস্তক্ষেপ করেন আফগানিস্তানের বিশ্বকাপ দল গঠনে। সেই প্রক্রিয়ার প্রতিবাদে দল ঘোষণার পরপরই নেতৃত্ব ছেড়ে দেন রশিদ খান। আফগানিস্তানে মৃত্যুর মিছিল, দেশে অস্থিরতা, এসব থামাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় দেখা গেছে রশিদকে। এখন তিনি ভূমিকা রাখতে চান নিজের জায়গা থেকে। নেতৃত্ব থেকে সরে গেলেও দল থেকে তিনি সরেননি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন এই আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বললেন, ক্রিকেট দিয়েই হাজারও দুর্ভাবনায় থাকা দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান তারা।

“পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে (আফগানিস্তানে)। দেশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে এবং এই আশাই কেবল আমরা করতে পারি যে ভবিষ্যতে আরও ভালো হবে।” “দল হিসেবে আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলতে এবং এমন পারফরম্যান্স ও জয় উপহার দিতে, যেন দেশে তারা উদযাপন করতে পারে। ক্রিকেটার হিসেবে এটিই আমাদের হাতে আছে এবং এই টুর্নামেন্টে আমরা সেই চেষ্টাই করব যেন এমন পারফরম্যান্স দিতে পারি, যেটায় তারা আনন্দ, উল্লাস ও উদযাপনের উপলক্ষ পায়। দল হিসেবে এটিই আমাদের চাওয়া। আশা করি, সময়ের সঙ্গে পরিস্থিতি আরও ভালো হবে।

” প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানিস্তান। আগে এসব জয়ে দেশজুড়ে আনন্দের বন্যা বয়ে যেত। এবার শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবান সরকারের কর্তাদের প্রতিক্রিয়া দেখা গেছে। দেশে সাধারণ মানুষের উৎসব দেখা যায়নি, রাস্তায় আনন্দ করতে দেখা যায়নি। তবে আরও বড় জয়ে হয়তো কেটে যেতে পারে গুমোট ভাব। শুক্রবার রশিদ খানদের লড়াই পাকিস্তানের সঙ্গে। বিশ্বকাপে খুব ভালো করলেও অবশ্য আফগান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনার কারণ আছে যথেষ্টই। তালেবান সরকার সেখানে মেয়েদের ক্রিকেট বন্ধ করে দেওয়ায় আইসিসির পূর্ণ সদস্য হওয়ার একটি শর্ত লঙ্ঘন হচ্ছে। আগামী মাসেই আইসিসির সভায় আলোচনায় উঠে আসবে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ।

এই দুর্ভাবনাও রশিদ খানদের সঙ্গী হওয়ার কথা। তিনি অবশ্য বললেন, তাদের মনোযোগ স্রেফ মাঠের ক্রিকেটে। পাখির চোখ করছেন তারা সেমি-ফাইনালকে। “সত্যি বলতে, এই মুহূর্তে অন্য কিছু আমাদের মাথায় নেই। আমরা কেবল ভাবছি বিশ্বকাপ নিয়ে এবং এটা জানি যে পরের পাঁচ ম্যাচের তিনটি জিততে হবে (সেমি-ফাইনাল খেলতে)। সেমি-ফাইনাল খেলার ভাবনাই এখন আমাদের সবার এবং সেই মান ও স্কিল আমাদের আছে। প্রতিটি ক্রিকেটার এটিই ভাবছে।”

“ভবিষ্যৎ বা অতীত আমরা ভাবছি না। এসব আমাদের হাতেও নেই, নিয়ন্ত্রণে নেই। এসব নিয়ে কথা বলা ও বাড়তি চাপ নেওয়া উচিত নয়। আমাদের হাতে আছে মাঠে ভালো খেলা এবং সেমি-ফাইনাল খেলে দেশকে গর্ব এনে দেওয়া। ভবিষ্যতের ব্যাপার সময়েই দেখা যাবে। ক্রিকেটার হিসেবে বেশি কিছু ভাবলে তা আমাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। আমরা ভালো না করলে সমর্থকরা হতাশ হবেন। আমরা স্রেফ বিশ্বকাপে মনোযোগ দিয়ে সময়ের সঙ্গে আরও ভালো করে পরের ধাপে যেতে চাই।

Continue Reading

Previous: হোম সিরিজেও নেই সাইফউদ্দিন
Next: সুপার টুয়েলভ থেকে বাংলাদেশের বিদায়

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

563994
Users Today : 6761
This Month : 143365
This Year : 535430
Total Users : 563994
Views Today : 50706
Total views : 2050602

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.