Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

সুপার টুয়েলভ থেকে বাংলাদেশের বিদায়

নিউজডেস্ক October 29, 2021

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের কাছে সর্বশেষ ম্যাচটি হারের পর নাসুম আহমেদ বলেছিলেন, ‘আমাদের দিয়ে হচ্ছে না’! আসরের রেকর্ড দুই বারের চ্যাম্পিয়ন উইন্ডিজ এবার নড়বড়ে দল। বাংলাদেশের মতোই প্রথম দুই ম্যাচ হেরেছে। সেই উইন্ডিজকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। এই উইন্ডিজের বিপক্ষেই ২০০৭ বিশ্বকাপের মূলপর্বের জয়টা এতদিন ছিল একমাত্র। জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও উল্টো মাহমুদউল্লাহর বাহিনী হেরেছে ৩ রানে।

রান তাড়ায় নেমে চমক দেখায় বাংলাদেশ। পারফর্মেন্সে নয়; ব্যাটিং অর্ডারে। যে কোনো ফরম্যাট মিলিয়ে প্রথমবার ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। তবে ১২ বলে ৯ রানের বেশি করতে পারেননি। লিটন দাসের সঙ্গী হন তিনে নামা সৌম্য সরকার। দলে সুযোগ পাওয়া সৌম্য ভালোই খেলছিলেন। লিটনের সঙ্গে তার ৩১ রানের জুটি দাঁড়িয়ে যায়। শেষ পর্যন্ত আকিল হোসেনর বলে ক্রিস গেইলের তালুবন্দি হন ১৩ বলে ১৭ রান করে।

বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন লিটন দাস। তার সঙ্গী হয়ে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। সেই স্কুপ করতে গিয়ে ৬ বলে ১ চারে ৮ রানে বোল্ড হয়ে যান রামপালের বলে। বিপর্যয়ে পড়া দলের ভার চাপে লিটন আর অধিনায়ক মাহমুদউল্লাহর কাঁধে। শেষ ৬ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৫০ রানের। লিটন-রিয়াদ ধৈর্য্য নিয়েই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। শেষ দুই ওভারে দরকার ছিল ২২ রান। ১৯তম ওভারের প্রথম বলে ব্র্যাভোকে ছক্কা মেরে ব্যবধান কমান লিটন। সেই ওভারের শেষ বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তার ৪৩ বলে ৪৪ রানের ঝকঝকে ইনিংস।

উইকেটে আসেন আফিফ হোসেন। শেষ ওভারে দরকার হয় ১৩ রান। বোলার আন্দ্রে রাসেল। প্রথম দুই বলে আসে তিন রান। তৃতীয় বলে ২ রান নেন মাহমুদউল্লাহ। পরের বলে ক্যাচ দিয়ে বেঁচে যান অধিনায়ক। আসে আরও ২ রান। পঞ্চম বলে মিসফিল্ডিং থেকে ২ রান। শেষ বলে প্রয়োজন হয় সেই ৪ রানের। কিন্তু সেই হিসাব মেলাতে পারেনি বাংলাদেশ। ৩ রানের রুদ্ধশ্বাস জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। টস জয়ী বাংলাদেশ শুরুতে চেপে ধরেছিল ক্যারিবীয়দের।

পরে রোস্টন চেজের ৪৬ বলে ৩৯ আর নিকোলাস পুরানের ২২ বলে ৪০ রানের ঝড়ে তারা ম্যাচে ফিরে। পঞ্চম উইকেট জুটিতে আসে ৫৭ রানা। মেহেদি আর তাসকিনকে দিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। তৃতীয় ওভারেই আনা হয় মুস্তাফিজকে। শেষ বলে আসে সাফল্য। মুস্তাফিজের বলটি উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে মুশফিকুর রহিমের তালুবন্দি হন ৯ বলে ৬ রান করা এভিন লুইস। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ।

‘ক্যারিবীয় দানব’ খ্যাত ক্রিস গেইল ধুঁকছিলেন। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ১০ বলে ৪ রান করা গেইলকে বোল্ড করে দেন শেখ মেহেদি। উড়ে যায় মিডলস্টাম্প। ৭ম ওভারের চতুর্থ বলটি স্ট্রেইট ড্রাইভে ওড়াতে চেয়েছিলেন হেটমায়ার (৯)। কিন্তু টাইমিং না হওয়ায় সেটা সৌম্য সরকারের তালুবন্দি হয়। পোলার্ড ১৪*, রাসেল (০, রান-আউট), ব্র্যাভো (১) আর জেসন হোল্ডার করেন ৫ বলে অপরাজিত ১৫* রান। ২টি করে উইকেট নেন মেহেই, মুস্তাফিজ আর শরীফুল। সাকিব-তাসকিন ছিলেন উইকেটশূন্য।

Continue Reading

Previous: দেশের মানুষের জন্য সেমি-ফাইনাল খেলতে চান রশিদ খান
Next: ‘ড্রাইভার’ ওয়েব ফিল্মে মোশাররফ-সজল-মাহি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

563994
Users Today : 6761
This Month : 143365
This Year : 535430
Total Users : 563994
Views Today : 50707
Total views : 2050603

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.