Skip to content
September 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

দেশের ৮৪ শতাংশ দরিদ্র জনগোষ্ঠী সঞ্চয় করেন না: জরিপ

নিউজডেস্ক June 26, 2022

আলো ডেস্ক: দেশের দরিদ্র জনগোষ্ঠীর ওপর পরিচালিত এক গবেষণা জরিপে উঠে এসেছে, দেশের ৯৮.৬৭ শতাংশ নাগরিক দৈনন্দিন খরচের হিসাব লিখে রাখেন না। ৯৩.৩৩ শতাংশ কোনও পরিকল্পনা ছাড়াই খরচ করেন। এছাড়াও ৮৪.৬৭ শতাংশ নিম্ন আয়ের নাগরিক নিয়মিত কোনও সঞ্চয়ই করেন না। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘স্বচ্ছতা, জবাবদিহি ও আমাদের মনোগঠন: ব্যক্তি ও পরিবার’ শীর্ষক পরামর্শ সভায় এই গবেষণা জরিপটি উপস্থাপন করা হয়।

গবেষণাটি করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ইসতিয়াক রায়হান। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) সহায়তায় গবেষণাটি ২০২২ সালের ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পরিচালিত হয়। এতে ঢাকা, ময়মনসিংহ ও যশোরের ১৫০ জন দরিদ্র জনগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন। দৈনন্দিন নাগরিক জীবন ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা জরিপে উঠে এসেছে, ৯৯ শতাংশ জনগোষ্ঠী প্রতিদিনের কাজে কোনও রুটিন মেনে চলেন না।

ব্যক্তিগত কাজের সময়ের ব্যবহার নিয়ে ৯০ ভাগই সন্তুষ্ট না। মাত্র ১০ ভাগ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ তার এনআইডি, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট ও সনদে নিজের ব্যক্তিগত তথ্য মিলিয়েই দেখেননি। ২৮ শতাংশ বলেছেন, তথ্য ঠিক আছে এবং ১২ শতাংশ জানিয়েছেন, তাদের ব্যক্তিগত তথ্যে ভুল আছে। পরামর্শ সভায় একটি গাইডলাইন তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসতিয়াক রায়হান। এতে ব্যক্তি ও পরিবার পর্যায়ে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, সময় ব্যবস্থাপনা, ব্যক্তিগত তথ্য সব জায়গায় সঠিকভাবে সংরক্ষণ, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদের যথাযথ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সঞ্চয় বাড়াতে জোর দেওয়া হয়। পরামর্শ সভায় আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও জনউদ্যোগ আহবায়ক ডা. মোশতাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও স্যার উইলিয়াম ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস, এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী, মানুষের জন্য ফাউন্ডেশনের ওয়াসিউর রহমান তন্ময়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, এনজিও সংগঠন অ্যাড্যাবের পরিচালক কেএম জসিমউদ্দিন, ইউএনডিপির প্রোগ্রাম অফিসার রেবেকা সুলতানা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুর কামরুন্নাহার, অ্যাকশন এইডের উপ-ব্যবস্থাপক অমিত রঞ্জন দেসহ আরও অনেকে। সভাটি পরিচালনা করেন আইইডির সমন্বয়ক তারিক হোসেন মিঠুল।

Continue Reading

Previous: ধর্ষণের অভিযোগ নিয়ে হাইকোর্টে কিশোরী, আপিল দায়ের
Next: হাসপাতাল থেকে বাসায় মির্জা ফখরুল

Related Stories

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 17, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 17, 2026
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

522655
Users Today : 1286
This Month : 102026
This Year : 494091
Total Users : 522655
Views Today : 5209
Total views : 1842703

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.