আলো ডেস্ক: করোনাভাইরাসে সংক্রমিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। তবে অক্সিজেন সঞ্চালনের মাত্রা এখন স্বাভাবিক থাকায় চিকিৎসকেরা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
গত শনিবার করোনায় আক্রান্ত হওয়ার পর স্কয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফেরেন। গতকাল রোববার সকালে বিএনপির মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলীবলেন, ‘স্যারের শরীর অনেক দুর্বল। বাসায় আছেন। চিকিৎসকদের পরামর্শে ওষুধ সেবন করছেন।
অনেক কাশিও আছে। দেশবাসীর কাছে স্যার দোয়া কামনা করেছেন।’ বিএনপির মিডিয়া টিমের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে আছেন। উল্লেখ, এবছর ১১ জানুয়ারিতেও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন মির্জা ফখরুল। শায়রুল কবির জানান, মির্জা ফখরুল ভ্যাকসিনের বুস্টার ডোজও নিয়েছেন। তিনি মির্জা ফখরুলের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
