Skip to content
September 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

পাসপোর্ট সেবা দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে ১৭টি আঞ্চলিক অফিস করার উদ্যোগ

নিউজডেস্ক January 27, 2022

Two passportss of Bangladesh over white background

আলো ডেস্ক: দেশে আরো ১৭টি নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিস করার উদ্যোগ নেয়া হয়েছে। মূলত জনগণকে বাড়ির কাছেই পাসপোর্ট সেবা দেয়ার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিদ্যমান ৪টি পাসপোর্ট অফিসের পরিসর আরো বড় করারও উদ্যোগ নেয়া হয়েছে।

সরকার গৃহীত ওই প্রকল্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর এবং গণপূর্ত অধিদফতর বাস্তবায়ন করবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়ও তা অনুমোদিত হয়েছে। পরিকল্পনা কমিশন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, পাসপোর্ট অফিস নির্মাণ ও সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত প্রকল্পের মোট ১২৮ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ৮ বিভাগের ২১টি জেলা সদরে ওসব ভবন নির্মাণ ও সম্প্রসারণের কাজ হবে।

মূলত ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন এবং সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন সম্প্রসারণের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা দেয়ার উদ্দেশ্যেই সরকার ওই প্রকল্প নিয়েছে।

সূত্র জানায়, নতুন ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের জন্য ১৪ হাজার ৬৫ দশমিক ২২ বর্গমিটার জায়গার প্রয়োজন হবে। সেজন্য ৪ একর ভূমি অধিগ্রহণ করা হবে।

পাশাপাশি ৩৭ হাজার ৫৩৭ দশমিক ৩৯ ঘনমিটার ভূমি উন্নয়ন করা হবে এবং প্রকল্প এলাকায় পানি সরবরাহ ও বিদ্যুতায়ন করা হবে। দরপত্রের শিডিউল পরিবর্তন, ভূমি অধিগ্রণ খাতে ব্যয় এবং বাস্তবায়নের মেয়াদ দেড় বছর বাড়ানোর কারণে প্রকল্পটিতে সংশোধন আনা হয়েছিল। প্রকল্পটি চলতি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে ২০ কোটি টাকা বরাদ্দসহ অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের গাইডলাইন মোতাবেক এমআরপি ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) এবং ই-পাসপোর্ট-এর কার্যক্রম নেয়ার উল্লেখ রয়েছে। একনেকের সভায় উপস্থাপনের আগে প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনা কমিশনের মতামতে বলা হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে পাসপোর্ট সেবা দ্রুত ও সুষ্ঠু হবে।

এদিকে এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, জনসাধারণের পাসপোর্ট পাওয়া সহজ করতেই প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন শেষে সাধারণ মানুষ উপকৃত হবে এবং হয়রানি কমবে।

Continue Reading

Previous: রাজশাহী জুড়ে একদিনে করোনা শনাক্ত ১০৫৩
Next: রেলওয়ের লেভেল ক্রসিংয়ের দুর্ঘটনা রোধের উদ্যোগ নেই

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026
থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

September 5, 2026
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

September 5, 2026
আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

September 5, 2026
রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

453540
Users Today : 1294
This Month : 32911
This Year : 424976
Total Users : 453540
Views Today : 2614
Total views : 1631085

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.