Skip to content
September 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

বিএনপি আবার ক্ষমতায় এলে দেশ গিলে খাবে: কাদের

নিউজডেস্ক October 30, 2022

আলো ডেস্ক: বিএনপি থেকে সবাইকে সাবধান হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি আবার ক্ষমতায় আসলে দেশশুদ্ধ গিলে খাবে মন্তব্য করে সবাইকে সতর্ক করেন তিনি। গতকাল শনিবার বিকেলে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাবধান, বিএনপি থেকে সাবধান। তারা মুক্তিযুদ্ধের চেতনা লিখেছিল।

এবার ক্ষমতায় যেতে পারলে দেশশুদ্ধ গিলে খাবে। বড়লোকের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল টাকার বস্তার ওপর শুয়ে আছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ফখরুল এখন চাঙা হয়ে গেছে। টাকা পাচ্ছে তো। টাকারে টাকা! আরব আমিরাতের টাকা, দুবাইয়ের টাকা। এই তো এলো টাকা। ফখরুল মহাখুশি। তিনি বলেন, টাকা পাইলেই তার দল খুশি। টাকা উড়ে আকাশে, বাতাসে; টাকা উড়ে পাড়ায়-মহল্লায়। আমরা খবর নিচ্ছি। কারা টাকা পাঠায়। খোঁজ পেয়েছি, ব্যবস্থা হবে। ‘টাকার খেলা হবে না, খেলা হবে জনগণের’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।

যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে খেলা হবে, প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে খেলা হবে। বিএনপি স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা ক্ষমতায় যেতে পারলে দেশসহ গিলে ফেলবে। সাবধান, বিএনপি থেকে সাবধান। বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে ‘কুকুর থেকে সাবধান’। আমরা বলি, বিএনপি থেকে সাবধান। রংপুরে বিএনপির সমাবেশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রংপুরে একটি সমাবেশ হচ্ছে। আপনারা কেউ জানেন? কত রঙ্গ দেখাইলারে জাদু, কত রঙ্গ দেখাইলা! রংপুরে রঙ্গ নাটক। তিনদিন আগে উত্তর বঙ্গের বিভিন্ন জেলা থেকে রংপুরে এনে সব শোয়াইয়া রাখছে। মঞ্চের সামনে শুয়ে আছে। মঞ্চের ওপরে শুয়ে আছে। বাড়ির ছাদের ওপর, গুদাম ঘরে শুয়ে আছে।

ফখরুলের উদ্দেশে তিনি বলেন, রংপুরের ছবিও দেখুন। আপনারটাও দেখুন। আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নাই। দেখাবো, পলোগ্রাউন্ডে দেখাবো। সেখানে ১০ লাখ লোকের সমাগম হবে। শেখ হাসিনা যাবে। আপনারা ১০ লাখ মুখে বলবেন, আমরা বাস্তবে দেখাবো। আপনাদেরটা বাস্তবে সত্য নয়। ওবায়দুল কাদের বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে, কেউ হারাতে পারবে না। বিএনপি এত তাফালিং করছে কেন জানেন? ভোট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হেরে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রেগে গেলে আরও হেরে যাবেন, আর রাগ কইরেন না। জনগণ বিএনপিকে ভোট দেবে না দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যত নাচানাচি লাফালাফি করুক, তাদের সঙ্গে জনগণ নেই। তারা কর্মীদের বোঝাচ্ছেন- ক্ষমতায় আসি আসি।

এত আহ্লাদ! এত সুখ! বিএনপি মারমুখী আচরণ করছে দাবি করে নেতাকর্মীদের তিনি বলেন, সাবধান থাকতে হবে না? দেখেন না কী রকম মারমুখো? মরণকামড় আর জীবনকামড়। যে কামড়ই দেন। বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়কের ভ‚ত মাথা থেকে নামিয়ে ফেলুন। সেটা আর হবে না। আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। আমাদের দোষ নেই। আমরা তো নিষিদ্ধ করিনি। বিএনপি নির্বাচনে যাবে। গাধা পানি ঘোলা করে খায়। সময় আসলে দেখা যাবে।

Continue Reading

Previous: সরকার সব খেয়ে ফেলেছে, কিছু বাকি রাখেনি: ফখরুল
Next: নওগাঁয় আটায় রং চিনি মিশিয়ে আখের গুড় তৈরি, জরিমানা

Related Stories

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026
পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

September 10, 2026
চায়নায় টেনিস ও বক্সিং নিয়ে বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বক্সার সামিউল

চায়নায় টেনিস ও বক্সিং নিয়ে বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বক্সার সামিউল

September 10, 2026
রাজশাহীতে বিষ্ণুপুর ফেরিঘাটের টোল পুনর্নির্ধারণের দাবীতে সংবাদ সম্মেলন

রাজশাহীতে বিষ্ণুপুর ফেরিঘাটের টোল পুনর্নির্ধারণের দাবীতে সংবাদ সম্মেলন

September 10, 2026
২০২৩ সালে মৃত্যু, ২০২৬ সালে আবার দাফন! হেফাজ উদ্দিনের নামে আসা মরদেহটি কার?

২০২৩ সালে মৃত্যু, ২০২৬ সালে আবার দাফন! হেফাজ উদ্দিনের নামে আসা মরদেহটি কার?

September 10, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

477142
Users Today : 988
This Month : 56513
This Year : 448578
Total Users : 477142
Views Today : 4243
Total views : 1690548

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.