Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বিশ্বকাপে ফিরলো নেদারল্যান্ডস

নিউজডেস্ক November 17, 2021

বিশ্বকাপে ফিরলো নেদারল্যান্ডস

এফএনএস স্পোর্টস: ড্র হলেই যথেষ্ট ছিল। তবে জয় দিয়েই কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। গত মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে নরওয়েকে ২-০ গোলে হারিয়ে এক আসর পর আবারও বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডাচরা।

২০১৮ সালের বিশ্বকাপে সুযোগ হয়নি তাদের। রাশিয়ার প্রতিযোগিতার বাছাইয়ে প্লে অফ খেলারও সুযোগ হয়নি নেদারল্যান্ডসের। তবে এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ২০২২ সালের বিশ্বকাপে পৌঁছে গেছে লুই ফন হালের দল।

‘জি’ গ্রুপের ১০ ম্যাচ শেষে সাত জয়ের বিপরীতে মাত্র এক হারে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে সরাসরি কাতারের টিকিট কেটেছে নেদারল্যান্ডস।

তাদের কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে নরওয়ের। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দলটি। এই গ্রুপ থেকে প্লে অফ খেলবে সমান ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া তুরস্ক। মন্টেনেগ্র্রোর মাঠ থেকে ২-১ গোলে জিতে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে টারকিশরা।

ঘরের মাঠ ফেইনুর্দ স্টেডিয়ামে শেষ দিকের ২ গোলে জয় পেয়েছে নেদারল্যান্ডস। বাছাই পর্বে ডাচদের যে পারফরম্যান্স, সেটি দেখা যায়নি এই ম্যাচে।

নরওয়ের তাদের আটকে রেখেছিল ৮৩ মিনিট পর্যন্ত। তবে ঘুরে দাঁড়িয়ে ডাচরা ঠিকই গোল আদায় করে নেয়। ৮৪ মিনিটে স্টিভেন বার্গউইনের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মেমফিস ডিপাই জাল খুঁজে পেলে ৩ পয়েন্ট নিশ্চিত হয় ডাচদের।

এরই সঙ্গে কাতার বিশ্বকাপের টিকিটও কাটা হয়ে যায় তাদের। ২০১৮ বিশ্বকাপে খেলা হয়নি নেদারল্যান্ডসের। ফুটবল মহাযজ্ঞে তাদের না থাকাটা ছিল বড় অঘটন। সেবারের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় হয়েছিল ডাচরা। যে কারণে প্লে অফের ভাগ্যও খোলা ছিল না।

ওই গ্রুপ থেকে সরাসরি রাশিয়া বিশ্বকাপে গিয়েছিল ফ্রান্স। যারা চ্যাম্পিয়নও হয়। দ্বিতীয় দল হিসেবে প্লে অফ খেলে বিশ্বকাপ গিয়েছিল সুইডেন। এবার আর ভুল করেনি ডাচরা। বাছাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সে সরাসরিই ২০২২ বিশ্বকাপে পৌঁছে গেছে তারা।

Continue Reading

Previous: নারী-পুরুষ উভয় ইভেন্টে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ
Next: বেনজেমা-এমবাপ্পের গোলে ফিনল্যান্ডের স্বপ্নভঙ্গ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

565173
Users Today : 7940
This Month : 144544
This Year : 536609
Total Users : 565173
Views Today : 57285
Total views : 2057181

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.