Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বেনজেমা-এমবাপ্পের গোলে ফিনল্যান্ডের স্বপ্নভঙ্গ

নিউজডেস্ক November 17, 2021

বেনজেমা-এমবাপ্পের গোলে ফিনল্যান্ডের স্বপ্নভঙ্গ

এফএনএস স্পোর্টস: বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়েছে ফ্রান্সের। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আরেকটু ভালোভাবে দেখে নেওয়ার সুযোগ ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

তবে স্বাগতিক ফিনল্যান্ডের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না। যদিও নিজেদের মাঠে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়তে হয়েছে ফিনিশদের। করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পের গোলে বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেছে ফিনল্যান্ডের।

গত মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিনিশদের ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। তাদের বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে ছিল। তবে শেষ ম্যাচে ফরাসিদের কাছে হেরে যাওয়ায় প্লে খেলার সুযোগও শেষ হয়ে গেছে ফিনল্যান্ডের। হেলসিঙ্গিন অলিম্পিক স্টেডিয়ামে হেরে যাওয়ায় ‘ডি’ গ্রুপে তৃতীয় হয়ে বাছাই শেষ করেছে স্বাগতিকরা।

হারের পরও ফিনল্যান্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকে থাকতো যদি ইউক্রেন না জিততো বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। একদিকে নিজেরা হেরে গেছে, অন্যদিকে বসনিয়ার মাঠ থেকে ইউক্রেন ২-০ গোলে জেতায় ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। ফলে প্লে অফে নির্ধারণ হবে ইউক্রেনের বিশ্বকাপ ভাগ্য।

অন্যদিকে সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফিনিশিরা। আর ১৮ পয়েন্ট পাওয়া ফ্রান্স সরাসরি পেয়েছে কাতার বিশ্বকাপের টিকিট। ২০২২ সালের আসরে খেলার আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছিল ফিনল্যান্ড। প্রথমার্ধে ফ্রান্সকে মোটেও সুবিধা করতে দেয়নি তারা।

নিজেদের সমর্থকদের সামনে নতুন রূপকথা রচনার ইঙ্গিত দিয়েও দ্বিতীয়ার্ধে আর পারেনি। ৬৬ মিনিটে ফরাসিরা এগিয়ে যায় বেনজেমার গোলে। ফর্মের তুঙ্গে থাকা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বক্সের ভেতর এমবাপ্পের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে শট করেন গোলমুখে।

ফিনল্যান্ডের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে বল জড়িয়ে যায় জালে। এগিয়ে যাওয়ার পর আক্রমণে আরও গতি বাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই গতি ঝড়েই ফিনিশদের স্বপ্ন শেষ হয়ে যায়। ৭৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে ক্ষীপ্রগতিতে এমবাপ্পে বক্সে ঢুকে আড়াআড়ি শটে করেন দেখার মতো এক গোল।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ফিনল্যান্ড। ফলে বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে যায় তাদের। বিপরীতে বিশ্বকাপ ‘প্রস্তুতি’ পর্বের শুরুটা দারুণভাবে রাঙিয়ে নিলো ফ্রান্স।

Continue Reading

Previous: বিশ্বকাপে ফিরলো নেদারল্যান্ডস
Next: মেসির কাছে গুরুত্বপূর্ণ হলো, ব্রাজিলের বিপক্ষে হারেনি আর্জেন্টিনা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

565173
Users Today : 7940
This Month : 144544
This Year : 536609
Total Users : 565173
Views Today : 57297
Total views : 2057193

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.