Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

মেসির কাছে গুরুত্বপূর্ণ হলো, ব্রাজিলের বিপক্ষে হারেনি আর্জেন্টিনা

নিউজডেস্ক November 17, 2021

মেসির কাছে গুরুত্বপূর্ণ হলো, ব্রাজিলের বিপক্ষে হারেনি আর্জেন্টিনা

এফএনএস স্পোর্টস: আর্জেন্টিনা ও লিওনেল মেসির শিরোপা খরা কেটেছে এবারের কোপা আমেরিকা জিতে। গত জুলাইয়ে ক্যারিয়ারের প্রথম জাতীয় দলের ট্রফি প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড উঁচিয়ে ধরেছিলেন ব্রাজিলকে হারিয়ে।

সেই সেলেসাওদের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। গোলশূন্য ড্রতে শেষ হয়েছে সুপার ক্লাসিকো।

সন্তোষজনক পারফরম্যান্স না হলেও মেসির কাছে গুরুত্বপূর্ণ হলো, ব্রাজিলের কাছে তাদের হারতে হয়নি। গতকাল বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সান হুয়ানের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে। চোট শঙ্কা কাটিয়ে এই মহারণে পুরো সময় মাঠে ছিলেন মেসি।

নিজের বর্তমান অবস্থা জানানোর সঙ্গে ম্যাচ নিয়েও কথা বলেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। ঘরের মাঠে ছন্দহীন ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের ফুটবলে ছিল না সুর। বিবর্ণ পারফরম্যান্সে তেমন একটা সুযোগই তৈরি করতে পারেনি দুই দল।

তবে মেসির কাছে ১ পয়েন্টই সন্তুষ্টির। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমরা সবসময়ই জানতাম পারবো, তাই চেষ্টা করে গেছি, কিন্তু সফল হয়নি। তারাও (ব্রাজিল) চেষ্টা চালিয়ে গেছে কাউন্টার অ্যাটাক করে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা হারিনি।’

হাঁটুর সমস্যায় পিএসজির সবশেষ দুই ম্যাচে খেলেননি মেসি। বিশ্বকাপ বাছাইয়ে এসে উরুগুয়ের বিপক্ষে নেমেছিলেন বদলি হয়ে। তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। বর্তমান অবস্থা সম্পর্কে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি বুঝেশুনে দৌড়ে গতি বাড়িয়েছি।

এখানে খেলে বেশ ভালোই ছন্দ খুঁজে পেয়েছি। যদিও এই ধরনের ম্যাচ মোটেও সহজ নয়। আমি ভালো আছি, না হলে তো খেলতাম না।’ ব্রাজিলের সঙ্গে ড্র করে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা।

পয়েন্ট হারালেও লাতিন আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে মেসিরা। ইকুয়েডরের কাছে চিলি হেরে যাওয়ায় ব্রাজিলের সঙ্গী হয়েছে তারা।

Continue Reading

Previous: বেনজেমা-এমবাপ্পের গোলে ফিনল্যান্ডের স্বপ্নভঙ্গ
Next: অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

565173
Users Today : 7940
This Month : 144544
This Year : 536609
Total Users : 565173
Views Today : 57290
Total views : 2057186

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.