Skip to content
August 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • স্লাইড

রাকসু নির্বাচনে পাল্টাপাল্টি কী অভিযোগ করল ছাত্রদল ও ছাত্রশিবির

নিউজডেস্ক October 8, 2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেল। আজ মঙ্গলবার দুপুরে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে নির্বাচন কমিশনে ছাত্রশিবির লিখিত অভিযোগ দেওয়ার পর বিকেলে ছাত্রদল লিখিত অভিযোগ দেয়।

ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের বিরুদ্ধে অর্থ লেনদেনসহ চারটি অভিযোগ করেছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। অন্যদিকে ছাত্রশিবিরের প্যানেলের বিরুদ্ধে ভোটারদের মধ্যে খাবার বিতরণ ও বিশেষ উপহার দিয়ে প্রভাবিত করার অভিযোগ করেছে ছাত্রদল। তবে উভয় প্যানেলই একে-অপরের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছে।

এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে দুটি পৃথক অভিযোগ এসেছে। তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচন কমিশন বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

ছাত্রদলের বিরুদ্ধে ৪ অভিযোগ

ছাত্রদল-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের চারটি অভিযোগ করেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ)। তিনি শাখা ছাত্রশিবিরের সভাপতি।

এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বী মো. ফাহিম রেজা। তিনি বলেন, ‘আগেও ছাত্রদল আচরণবিধি ভঙ্গ করেছে, কিন্তু আমরা লিখিত অভিযোগ করিনি। রাকসু নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয় এবং সবাই সমান সুযোগ পায়, সেই লক্ষ্যেই আমরা এই অভিযোগ দাখিল করেছি।’

ছাত্রশিবিরের করা অভিযোগগুলো হলো ছাত্রদলের প্রার্থীরা শ্রেণিকক্ষে প্রচারণা চালাচ্ছেন, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে ও আচরণবিধির পরিপন্থী; ভোটারদের সরাসরি অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে, যা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা; নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যা কমিশন-ঘোষিত নিয়মাবলির সুস্পষ্ট লঙ্ঘন; এবং রাকসুর ভোটার নন এমন ব্যক্তিরা প্রচারণায় অংশ নিচ্ছেন, যা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করছে।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) বলেন, ‘এগুলো হাস্যকর অভিযোগ।’

বিকেলে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে খাবার ও উপহারসামগ্রী বিতরণের অভিযোগ করেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীসহ অন্যরা।

অভিযোগ দেওয়ার পর প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন সাংবাদিকদের বলেন, বিভিন্ন সংগঠন ও প্যানেল হলে হলে শিক্ষার্থীদের প্রলুব্ধ করতে উপহার, উপঢৌকন, খাবার প্যাকেট পাঠাচ্ছে। আচরণবিধিকে সম্মান জানিয়ে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। কমিশন যেন গঠনতন্ত্র বা আচরণবিধি মোতাবেক শাস্তি নিশ্চিত করে।

লিখিত অভিযোগে ছাত্রদলের প্যানেল উল্লেখ করেছে, ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বিভিন্ন হল ও বিভাগে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট করছে। নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উপহার প্রদান আচরণবিধির পরিপন্থী। এতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ প্রভাবিত হচ্ছে। প্রমাণস্বরূপ সংযুক্তিতে ছাত্রী হলে খাবার বিতরণের বিভিন্ন স্থিরচিত্র যুক্ত করা হলো।

তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। নির্বাচনী প্রচারণা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো আচরণবিধি লঙ্ঘন

Continue Reading

Previous: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণায় ছেলের জন্য ভোট চাইছেন মা ফেন্সি বেগম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
Next: রাজশাহীতে হিমাগারে নারী ও কিশোরীকে পিন ফুটিয়ে নির্যাতন

Related Stories

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

419681
Users Today : 2992
This Month : 193732
This Year : 391117
Total Users : 419681
Views Today : 7757
Total views : 1520963

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.