Skip to content
August 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হিমাগারে নারী ও কিশোরীকে পিন ফুটিয়ে নির্যাতন

নিউজডেস্ক October 8, 2025

রাজশাহীর একটি হিমাগারে এক তরুণ, নারী ও কিশোরীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ওই হিমাগারের অফিসকক্ষে ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ডস্টোরেজের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।

ওই হিমাগারের মালিক রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার। ক্ষুব্ধ এলাকাবাসী মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার ওরফে জিকো (৪৫), মেয়ে আঁখি (৩৫) ও হাবিবাকে (৪০) অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্ট থানা-পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। এর আগে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগীদের বাড়ি পবা উপজেলার কুঠিপাড়া গ্রামে। নির্যাতনের শিকার তরুণ (২৭) রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। আর নারী (৩০) ও কিশোরী (১৩) ওই তরুণের খালাতো বোন। তাঁদের নির্যাতনের ঘটনায় ওই তরুণের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, হিমাগারের অফিসকক্ষে ডেকে নিয়ে তিনজনকে লাঠি, বাঁশ, হাতুড়ি দিয়ে পেটানো হয়। একপর্যায়ে শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন করা হয়।

দুপুরে হিমাগারে বসে থাকার সময় নির্যাতনের শিকার ওই নারীর কোলে শিশুসন্তান দেখা যায়। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। তাঁর কান দিয়ে রক্ত বের হচ্ছিল। আহত মেডিকেল শিক্ষার্থীর দুই হাতে জখম দেখা যায়। পিঠে আঘাতের চিহ্ন দেখা যায়। আর ওই কিশোরীর ঠোঁটে রক্ত দেখা যায়।

নির্যাতনের শিকার নারী জানান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সঙ্গে তাঁদের পরিবারের সুসম্পর্ক ছিল। বিষয়টি তাঁর ছেলেমেয়েরা ভালোভাবে নিতেন না। তাঁদের সন্দেহ, মোহাম্মদ আলীর সঙ্গে তাঁর (ওই নারী) অনৈতিক সম্পর্ক রয়েছে। ওই নারী বলেন, মঙ্গলবার সকালে তাঁকে ফোন করে হিমাগারে ডাকা হয়। তখন তিনি তাঁর খালাতো ভাই ও ছোট বোনকে নিয়ে আসেন। এখানে আসার পর মোহাম্মদ আলীর ছেলে ও মেয়েরা তাঁদের ধাক্কা দিতে দিতে অফিসকক্ষের ভেতরে নিয়ে যান। এরপর কর্মচারীদের সহায়তায় নির্যাতন করা হয়। নির্যাতনের সময় দরজা বন্ধ করে রাখা হয়েছিল। মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছিল। স্থানীয় লোকজন চিৎকার শুনতে পেয়ে এগিয়ে আসেন। তাঁরা অফিসের দরজা খুলতে বললেও খোলা হচ্ছিল না। একপর্যায়ে দরজা খোলা হয়। ওই কিশোরীর দাবি, তাঁকে ও তাঁর খালাতো বোনকে মোহাম্মদ আলী সরকারের দুই মেয়ে সারা শরীরে সেফটি পিন দিয়ে ফুটিয়ে নির্যাতন করেছেন।

এ ঘটনা জানাজানি হলে বেলা ১১টা থেকে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন হিমাগারের ভেতর মোহাম্মদ আলী সরকারের ছেলেমেয়েদের অবরুদ্ধ করে গ্রেপ্তার করার দাবি জানান। বের করলেই হামলার শঙ্কায় পুলিশ তাঁদের নিয়ে যাচ্ছিল না। এতে ক্ষুব্ধ হয়ে দুপুর দুইটার দিকে স্থানীয়রা অফিসকক্ষের সিসিটিভি ক্যামেরা ও কাচের জানালাগুলো ভেঙে ফেলেন। পরে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়। তারা আসার পর তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Continue Reading

Previous: রাকসু নির্বাচনে পাল্টাপাল্টি কী অভিযোগ করল ছাত্রদল ও ছাত্রশিবির
Next: কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস, আবেদনের সুযোগ তরুণ গণমাধ্যমকর্মীদের

Related Stories

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

419541
Users Today : 2852
This Month : 193592
This Year : 390977
Total Users : 419541
Views Today : 7394
Total views : 1520600

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.