Skip to content
September 5, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

রাজনৈতিক সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

নিউজডেস্ক February 15, 2025

আলো ডেস্ক

অন্তর্বর্তী সরকারের ৬ মাস পার হয়ে গেলো, প্রথম অধ্যায় শেষ। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। সে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি, যে স্বপ্নের পেছনে ছাত্র-জনতা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করতে আমরা যেন এমন একটা দেশ গড়তে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে। যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামো থেকে যেন আমরা অন্যরূপে বেরিয়ে চলতে পারি।

শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঐকমত্য কমিশনের সভাপতি বলেন, প্রতিজ্ঞা করি আমরা যেন গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই। যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগ স্মরণ করে, তাদের আত্মত্যাগ সার্থক করার জন্য আমরা সবাই মিলে সবরকম চেষ্টা করবো তাদের সে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি।

প্রধান উপদেষ্টা বলেন, তারা এ ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল, বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। অসংখ্য ছাত্র-জনতা আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি।

তিনি বলেন, আমরা ছোটখাটো একটা হাডুডু খেলার জন্য আইন বানাই। ফুটবল খেলা তো বটেই, এটা আন্তর্জাতিক খেলা। সে আইন আমরা মেনে চলি, মেনে চলি বলেই খেলাটা খেলা হয় তামাশা হয় না। আইনগুলো এমনভাবে বানানো হয়েছে সবাই যেন উপভোগ করে। কিন্তু আমরা আমাদের দেশকে তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নেই, নিয়ম বলে কিছু নেই। যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছে আমরা যেন সেসব আইনকানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই।

তিনি বলেন, ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র ও মাঝারি রাষ্ট্র সবাই আমার পরিচিত, তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। তাদের ভাষা শুনলে আমার অবাক লাগে। তাদের সঙ্গে যখন কথা বলতে বসি তারা কোনো কিছু শোনার আগেই বলে কি লাগবে বলো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমর্থন ক্রমাগত বাড়ছে।

প্রধান উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই সমর্থন থাকা সত্ত্বেও আমরা যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে না পারি, এটা আমাদের কপালের দোষ ছাড়া আর কি বলবো। আমরা এই সুযোগ হারাতে চাই না।

আন্তর্জাতিক মহলেও আমাদের জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারি কিন্তু সংস্কারের ব্যাপারে আমরা সাহায্য করতে পারবো না।

আন্তর্জাতিক মহলের সমর্থন, সহায়তা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য মস্তবড় সম্পদ। কোনো কোনো শক্তিমান রাষ্ট্র এও বলেছে বাংলাদেশের উন্নয়নের জন্য সব ধরনের সহায়তা করবে।

Continue Reading

Previous: ভারত থেকে ১৩,৯৬৮ টন চাল আমদানি, তবুও কমছে না দাম
Next: প্রথমে আপনাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা : রিজভী

Related Stories

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026
থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

September 5, 2026
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

September 5, 2026
আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

September 5, 2026
রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

448321
Users Today : 2600
This Month : 27692
This Year : 419757
Total Users : 448321
Views Today : 5914
Total views : 1618187

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.