Skip to content
August 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সঞ্চয়পত্রে মুনাফা হ্রাস মধ্যবিত্ত-অবসরভোগীদের কথা ভাবতে হবে

নিউজডেস্ক September 25, 2021

সঞ্চয়পত্রে মুনাফা কমিয়ে দিয়েছে সরকার। অথচ দেশের মধ্যবিত্ত শ্রেণির পাশাপাশি অবসরভোগীদের একটি বড় অংশের নির্ভরতা এই সঞ্চয়পত্রেই। মধ্যবিত্তের সীমিত সঞ্চয় আর অবসরভোগীদের চাকরিজীবন শেষে পাওয়া এককালীন টাকা নির্ভরযোগ্য বিনিয়োগের জায়গা ছিল সঞ্চয়পত্র। মাসের শেষে পারিবারিক ব্যয়ের অনেকটাই নির্বাহ হতো সঞ্চয়পত্রের পাওয়া মুনাফা থেকে। অন্যদিকে রাষ্ট্রীয় পর্যায়ে সঞ্চয়পত্র চালুর উদ্দেশ্যই ছিল স্বল্প ও সীমিত আয়ের মানুষের বিনিয়োগকে উৎসাহিত করা, যাতে অল্প সঞ্চয় দিয়ে তাঁরা জাতীয় অর্থনীতিতে অবদানের পাশাপাশি নিজেদের আয়ের একটি উপায় করে নিতে পারেন। ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্যই এই প্রকল্পের বিনিয়োগসীমাও বেঁধে দেওয়া আছে। সঞ্চয় প্রকল্পের মাধ্যমে শুধু বিনিয়োগকারীরা লাভবান হন না, সরকারও লাভবান হয়। জাতীয় সঞ্চয় স্কিমগুলোতে বিনিয়োগ করা অর্থের ওপর একটি নির্দিষ্ট সময় পর পর মুনাফা দেয় সরকার। মেয়াদ পূর্তির পর বিনিয়োগ করা অর্থও ফেরত দেওয়া হয়।
গত বছর জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের সীমা কমিয়ে দেয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী একক নামে ৫০ লাখ এবং যৌথ নামে এক কোটি টাকা নির্ধারণ করা হয়। এখন সঞ্চয়পত্রে বিনিয়োগের ওপর নতুন মুনাফার হার নির্ধারণ করে দিল সরকার। নতুন এই হার অনুযায়ী ছয় রকমের জাতীয় সঞ্চয়পত্রের স্কিমে এখন থেকে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফা মিলবে কম। বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা পেরিয়ে গেলে লাভ আরো কমে আসবে। তবে ১৫ লাখ টাকার কম বিনিয়োগ থাকলে মুনাফার হার আগের মতোই থাকবে। সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ের জন্যই নতুন এই মুনাফার হার প্রযোজ্য হবে। এ ছাড়া যৌথ বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারী সব সঞ্চয় স্কিমে মোট বিনিয়োগের ওপর প্রযোজ্য হারে মুনাফা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচ বছরমেয়াদি সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে ১১ দশমিক ২৮ শতাংশ মুনাফা পাওয়া যায়। নতুন নিয়মে এই সঞ্চয়পত্রে যাঁরা ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করবেন, তাঁরা মেয়াদ শেষে মুনাফা পাবেন ১০ দশমিক ৩০ শতাংশ হারে। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফার হার হবে সাড়ে ৯ শতাংশ। তবে ১৫ লাখ টাকা পর্যন্ত মুনাফার হার আগের মতোই থাকবে।
সঞ্চয়পত্রে বিনিয়োগ তুলনামূলক নিরাপদ হওয়ায় সাধারণ মানুষ সঞ্চয়পত্রে আগ্রহী। করোনার সময়েও সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে। করের হার বাড়িয়ে, কড়াকড়ি আরোপ করার পরও সঞ্চয়পত্র বিক্রি কমেনি। সঞ্চয়পত্রের প্রতি ঝুঁকে পড়ার আরেকটি কারণ বিনিয়োগের বিকল্প উপায় না থাকা। শেয়ারবাজার একটি বিকল্প হতে পারত। কিন্তু সেখানে আস্থার সংকট আছে। সঞ্চয়পত্রে বিনিয়োগে এক শ্রেণির মানুষের উপকার হলেও সরকারের ব্যয় বেড়ে যায়। এতে ব্যাংকিং খাতসহ অভ্যন্তরীণ আর্থিক খাতের ওপর চাপও বাড়ে। আবার এটাও তো ঠিক যে সরকারের ব্যয় বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের আস্থা রয়েছে এই বিনিয়োগে। মধ্যবিত্ত শ্রেণি ও অবসরভোগীদের জীবন যাপনে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে সঞ্চয়পত্র। মুনাফার হার কমে যাওয়া তাদের জন্য হতাশাজনক হবে। কাজেই বিষয়টি আরেকবার ভেবে দেখা দরকার। সরকারকে যেমন লাভ-ক্ষতির হিসাব করতে হয়, তেমনি জনগণের স্বার্থের বিষয়টিও মাথায় রাখতে হবে।

Continue Reading

Previous: তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনলেন পাপন
Next: রাতারাতি সারের দাম বৃদ্ধির দুষ্টচক্রকে থামাতে হবে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026
গোদাগাড়ীতে সাবেক আইজিপি ড. এম এনামুল হকের ইন্তেকাল

গোদাগাড়ীতে সাবেক আইজিপি ড. এম এনামুল হকের ইন্তেকাল

August 31, 2026
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানা প্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানা প্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

August 31, 2026

আরও খবর

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

418219
Users Today : 1530
This Month : 192270
This Year : 389655
Total Users : 418219
Views Today : 3157
Total views : 1516363

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.