Skip to content
September 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

অবিলম্বে নির্বাচন দিতে হবে জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলবে না

নিউজডেস্ক February 18, 2025

আলো ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই- নতুন ভোটাররা জীবনে একবারও ভোট দেয়নি তারা সবাই ভোট দিতে মুখিয়ে আছে। জনগন একবেলা না খেয়ে থাকতে রাজি কিন্তু তারা ভোট দিতে চায়। জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবেনা- তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। জনগনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেজন্য সংস্কার বলে সময় নষ্ট করে নির্বাচনকে দীর্ঘায়িত করা যাবেনা।

গণঅভ্যুত্থানের বর্তমান সরকারকে একটি সুষ্ঠু গণতান্ত্রিকধারায় নির্বাচনের জন্যই দেশের ১৮ কোটি মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। দেশে গণতন্ত্র না থাকলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নতুন প্রজন্মের তরুণ-যুবকদের আমরা বয়স দিয়ে নয়- তাদের নতুন চিন্তাধারার প্রতিফলন দিয়ে বিবেচনা করবো।

বর্তমান অন্তবর্তী সরকারে তরুণ প্রজন্মের যে প্রতিনিধিরা আছেন- তারা যদি নতুন চিন্তার নতুন যোগ্যতা বা ফসল দেখাতে না পারেন তাহলে জাতি হতাশ হয়ে পড়বে। সরকার দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রমজান এলে বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায়- এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মুনাফাখোরদের চিহ্নিত করে কঠোরহস্তে দমন করতে হবে। রমজানে দ্রব্যমূল্য বাড়লে সাধারণ মানুষ ফুঁসে উঠবে।

সাবেক পরিকল্পনা মন্ত্রী মঈন খান বলেন, দেশে আইনশৃঙ্খলা এখনও নিয়ন্ত্রণে নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সরকারকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বর্তমান প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামীলীগের প্রেতাত্বাদের দমনে সরকার ব্যর্থ। এ বিষয়ে সরকারের নতুন করে ভেবে দেখতে হবে। স্বৈারাচারী সরকারের শাসনামলে তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি।

বিগত আন্দোলন-সংগ্রামে লক্ষাধিক মামলায় আমাদের ৫০ লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি ও সমমনা সকল গণতন্ত্রকামী মানুষ ছাত্র-জনতার সাথে একাত্ম হয়ে আন্দোলন করেছে। জনসমাবেশটি পরিচালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে  প্রধান বক্তা ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, স্থায়ী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

Continue Reading

Previous: পুৃঠিয়ায় ৩ দিনব্যাপী বইমেলা ও লোকজ উৎসব উদ্বোধন
Next: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Related Stories

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026
থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

September 5, 2026
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

September 5, 2026
আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

September 5, 2026
রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

454479
Users Today : 2233
This Month : 33850
This Year : 425915
Total Users : 454479
Views Today : 4623
Total views : 1633094

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.