Skip to content
August 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিচ্ছন্ন নির্বাচনের প্রত্যাশায় রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন উত্তোলন

নিউজডেস্ক December 25, 2025

স্টাফ রিপোর্টার
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন,“আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রæয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রথম ধাপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে আমি আমার দায়িত্বশীল পথচলা শুরু করলাম। দাড়িপাল্লা প্রতীকে মনোনয়ন তুলতে পেরে আমি গর্বিত ও আল্লাহর দরবারে কৃতজ্ঞ।”
সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তিনি আরও বলেন,“এই আসনে অন্যান্য রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্ব›িদ্বতা করতেই পারেন-এটি গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পবা ও মোহনপুরের মানুষ দীর্ঘদিন ধরে একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। ইনশাআল্লাহ, তারা দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।”
ভোটের পরিবেশ ও জনগণের প্রত্যাশা প্রসঙ্গে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “মানুষের ভোটের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রæয়ারি। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই লক্ষ্যেই এখন থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে জামায়াতে ইসলামীর আদর্শ, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হবে আমাদের প্রধান কাজ।”
নির্বাচিত হলে এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে পবা ও মোহনপুরে সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করব। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে চাই। পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। জনগণের জান-মাল ও সম্মান রক্ষায় আমি আপসহীন ভূমিকা পালন করব।”
আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় সুনিশ্চিত উল্লেখ করে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “এই অঞ্চলের মানুষ পরিবর্তন চায়। তারা আর দুর্নীতি ও স্বার্থান্বেষী রাজনীতি দেখতে চায় না। আল্লাহর ওপর ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়ে আমরা আশাবাদী-রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামীর বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্য। দাড়িপাল্লা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও সুশাসনের প্রতীক। আমরা বিশ্বাস করি, জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।”
এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুল। তিনি বলেন, “অধ্যাপক আবুল কালাম আজাদ একজন সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ। শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং সমাজসেবায় তাঁর ভূমিকা সর্বজনবিদিত। পবা ও মোহনপুরের জনগণ এমন একজন নেতৃত্বই প্রত্যাশা করে, যিনি কথা ও কাজে থাকবেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ মো. নুরুজ্জামান এবং উপাধ্যক্ষ আব্দুল আওয়াল। তাঁরা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নৈতিক নেতৃত্ব ও সুশাসনের বিকল্প নেই। জামায়াতে ইসলামীর প্রার্থী সেই বিকল্প নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পবা ও মোহনপুর উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতারা জানান, তফসিল অনুযায়ী আগামী দিনের সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হবে তাদের মূল উদ্দেশ্য।

Continue Reading

Previous: দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
Next: পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা দালালদের কাছে জিম্মি

Related Stories

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026
নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

August 30, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026
নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

August 30, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 30, 2026
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 29, 2026
‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

August 29, 2026
পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ

পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ

August 29, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 29, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026
নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

August 30, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

413382
Users Today : 1127
This Month : 187433
This Year : 384818
Total Users : 413382
Views Today : 3351
Total views : 1503379

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.