ভ্রাম্যমান প্রতিনিধি
শিক্ষা নগরী রাজশাহী জেলার সরদহ রেলওয়ে স্টেশন থেকে ঈশ্বরদী রেলপথ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ৪৩ কিঃমিঃ রেললাইন। এই রেলপথ এখন শুধু যাতায়াতের পথ নয়,যেন নীরব মৃত্যুকুপ। একের পর এক লাশ পাওয়া যাচ্ছে এই রেললাইনে। অধিকাংশ ক্ষেএইে হচ্ছে না ময়না তদন্ত। ইহার ফলে এইগুলি দুর্ঘটনা,আত্মহত্যা নাকি হত্যাকান্ড সেই প্রশ্নের উত্তর চাপা পড়ে যাচ্ছে ‘অপমৃত্যু’ মামলার ফাইলে। এই রেলপথ এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়,স্থানীয় লোকজনদের কাছে এটি পরিণত হয়েছে ‘ মৃত্যুর করিডর’ হিসাবে। প্রতিদিন এই রেলপথ দিয়ে বনলতা, সিল্কসিটি, পদ্মা, ধুমকেতুসহ ১৫ টি আন্তঃনগর ট্রেন ৩০ বার যাতায়াত করে। ইহার সঙ্গে আছে লোকাল ট্রেন, মালবাহী ট্রেন। ব্যস্ত এই রেলপথে মিলছে লাশ- লাশ। ঈশ্বরদী রেলওয়ে থানার তথ্য থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, গত ২০২৪ সালে এই রেলপথ লাইনে ১৬ টি লাশ উদ্ধার করা হয়। ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ -এ । এই বৎসরের ২৪ শে আগস্ট পর্যন্ত উদ্ধার করা হয় ৩৩ টি লাশ। স্থানীয়দের অভিযোগ,অধিকাংশ ঘটনায় থানায় শুধু অপমৃত্যু( ইউডি)মামলা হয়। পরিবারের আবেদনের কারণে অনেক ক্ষেএইে মামলা হয় না।
