Skip to content
September 7, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে দেশের সব থানায় আলাদা বিট গঠনের উদ্যোগ

নিউজডেস্ক December 8, 2021

আলো ডেস্ক: সাইবার অপরাধীরা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধের সংখ্যাও। সাইবার অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় চালু হচ্ছে পৃথক সাইবার বিভাগ।

সম্প্রতি ঢাকা রেঞ্জের প্রতিটি জেলায় এমন উদ্যোগ নেয়া হয়েছে। আর পুলিশ সদর দফতর সূত্র বলছে, শিগগিরই দেশের সব থানায় সাইবার অপরাধের জন্য আলাদা বিট গঠন করা হবে। পুলিশ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সিআইডি পুলিশের সাইবার ইউনিটের প্রতি মাসে কমপক্ষে ৩ হাজার সাইবার অপরাধের অভিযোগ মিলছে। মামলা হলে জড়িতরা আটকও হচ্ছে। তবে চলতি বছরের প্রথম ৬ মাসে ওই ধরনের অভিযোগ আরো বেড়েছে। নারীদের পাশাপাশি অনেক পুরুষও সেক্সটরশনের (যৌন সম্পর্কের ঘটনা ফাঁস করার ভয় দেখিয়ে সুবিধা আদায়) শিকার হচ্ছে।

পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক বা ব্যক্তি-মর্যাদাহানি, ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোনো সুবিধা আদায়ের অভিযোগও রয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পর্নোগ্রাফি আইন, আইসিটি আইন, টেলিকমিউনিকেশন আইনে সারা দেশে বিগত ২০১৫ সালে যেখানে ৬৩৮টি মামলা হয়েছে, সেখানে ২০২০ সালে এসে ওই সংখ্যা ১ হাজার ৪৫৯টিতে দাঁড়িয়েছে।

গত বছর ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের এক পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে ৭ শতাংশ, ১৯ থেকে ২৫ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে ৩৪ শতাংশ, ২৬ থেকে ৩৫ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে ৩৬ শতাংশ, ৩৬ থেকে ৫৫ বছর বয়সী নারী-পুরুষের মধ্যে ২০ শতাংশ এবং ৫৫ থেকে বেশি বয়সী নারী-পুরুষের মধ্যে ৩ শতাংশ তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে অপরাধে জড়াচ্ছে।

সূত্র জানায়, পুলিশের বিভিন্ন ইউনিট, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার হেল্প ডেস্ক ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) সাইবার অপরাধ নিয়ে প্রতিদিনই অভিযোগ জমা পড়ছে। অনেক নারী ও তরুণী সাইবার ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে।

গত বছর পুলিশ সদর দফতরে এলআইসি শাখার অধীনে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেল চালু করা হয়েছে। নারীরাই বেশি মাত্রায় সাইবার হামলার শিকার হওয়ার কারণে পুলিশ সদর দফতর ওই উদ্যোগ নেয়। হটলাইন নম্বর, ফেসবুক পেজ, ইমেইল, মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগীরা ভার্চুয়ালি ওই সেলকে অবহিত করতে পারেন।

আর ওই সেলে দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে সহায়তার উদ্যোগ নেয়। ২০২০ সালের ১৬ নভেম্বর যাত্রা শুরু করার পর ১৫ নভেম্বর পর্যন্ত ওই সেল ১৭ হাজার ৭৭০টি অভিযোগ গ্রহণ করেছে। ওসব অভিযোগের ৪৩ শতাংশ ছিল ফেক আইডি-সংক্রান্ত।

১০ শতাংশ আইডি হ্যাক, ১৫ শতাংশ ব্ল্যাকমেইলিং, ১২ শতাংশ মোবাইল হ্যারাসমেন্ট, ৮ শতাংশ আপত্তিকর কনটেন্ট ছড়ানো এবং বাকি ১২ শতাংশ ছিল অন্যান্য অভিযোগ।

সূত্র আরো জানায়, গুজব ছড়ানোর দায়ে এখন পর্যন্ত ১১২টি ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত হয়েছে। অ্যাকাউন্টগুলো অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, লিবিয়া ও সৌদি আবর থেকে পরিচালিত হচ্ছে। ওসব অ্যাকাউন্ট পরিচালনার সঙ্গে ৬০ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড ওয়ারেন্ট জারি করা হয়েছে।

সাইবার-সংক্রান্ত নানা সমস্যার বিষয়ে গত বছর অভিযোগ এবং ফোনকলের সংখ্যা ছিল ২৭ হাজার ৭৮৬টি। আর চলতি বছর ৩১ আগস্ট পর্যন্ত ওই সংখ্যা ২১ হাজার ৯৪২টি। এমন পরিস্থিতিতে সরকারের দেশে পৃথকভাবে সাইবার থানা স্থাপনের পরিকল্পনা ছিল। ওই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে।

তবে সাইবার অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের দুর্ভোগ লাঘবে সর্বসম্মতিক্রমেই পৃথক সাইবার থানা স্থাপন না করার সিদ্ধান্ত হয়েছে। কারণ পৃথক সাইবার স্থাপন করলে ভুক্তভোগীদের দুর্ভোগ বাড়াবে। ভুক্তভোগীদের ওসব থানায় গিয়ে মামলা করতে হবে। আর পুরো রাজধানীতে এমন থানা করা সম্ভব নয়।

সেজন্য প্রতিটি থানায় পৃথক সাইবার বিভাগ চালু করা হচ্ছে। থানা কম্পাউন্ডে থাকা ওই সাইবার বিভাগে সাইবার-সংক্রান্ত মামলাগুলো দায়ের হবে। মামলাগুলোর তদন্ত করতে প্রাথমিকভাবে দুজন করে পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে, যারা প্রযুক্তি বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত ও পারদর্শী হবে।
এদিকে সাইবার আক্রমণের শিকার হয়ে অনেক ভুক্তভোগী কেবলই চোখের জল ফেলছে।

প্রশ্নের মুখে পড়ছে অনেকের সামাজিক মর্যাদা। তবে ব্যক্তি পর্যায়ের সাইবার অপরাধ নিয়ে বেশি আলোচনা হলেও আর্থিক প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার বিষয়গুলো অনেকটা আড়ালেই থেকে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে সক্ষমতা বাড়ানোর উদ্যোগের পরামর্শ দেয়া হলেও তা শুধু কাগজে-কলমেই থেকে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, সাইবার অপরাধ নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে। সাইবার অপরাধ সমাধানের জন্য সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোর ছাড়া কোনো বিকল্প নেই। অপরাধ মোকাবিলার সঙ্গে জড়িতদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রয়োজন সাধারণ মানুষকে সচেতন করার জন্য দেশব্যাপী ইতিবাচক প্রচারণা।

অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ সম্প্রতি পুলিশ সদর দফতরের এক অনুষ্ঠানে সাইবার অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, গ্রাম পর্যায়েও প্রযুক্তির ছোঁয়া লাগার কারণে সাইবারকেন্দ্রিক অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেজন্য সাইবার নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবা হচ্ছে।

দেশের সব থানায় সাইবার-সংক্রান্ত অপরাধের বিষয়ে মামলা হচ্ছে। ওসব মামলার তদন্ত দ্রুত করতে প্রতিটি থানায় পর্যায়ক্রমে সাইবার বিভাগ চালু করা হবে। শুধু ব্যক্তি বা সমাজ নয়, অনেক সময় রাষ্ট্রও এর শিকার হচ্ছে। গত প্রায় এক বছরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ১৭ হাজারের বেশি নারী হয়রানির শিকার হয়েছে।

তার আগে গত সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এক সংবাদ সম্মেলনে বিটিআরসির সক্ষমতা তুলে ধরে বলেন, বিটিআরসি শুধু ইউটিউব, ফেসবুকের কোনো কনটেন্ট সরানোর অনুরোধ করতে পারে। ওই কনটেন্ট তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড পরিপন্থী হলে ফেসবুক কর্তৃপক্ষ তা অপসারণ করে, নয় তো করে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষে ইন্টারনেট জগতে কোনো কিছু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সালে প্রণয়ন করা হলেও কিছু সীমাবদ্ধতার কারণে ২০২১ সালে এসেও আইনটি অপরাধ দমনে বিস্তৃত ভূমিকা রাখছে না। আইনের অপপ্রয়োগ মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আইনের প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব।

আর সাইবার অপরাধ প্রসঙ্গে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান বলেন, সাইবার অপরাধের ধরন ও গতিপ্রকৃতি অন্য সব অপরাধ থেকে ভিন্ন। তাতে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শারীরিকভাবে না হলেও মানসিকভাবে ভিকটিমকে সেভ করার জন্য প্রতিটি থানায় পৃথক বিট গঠন করা হচ্ছে। ইতিমধ্যে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে থানাওয়ারি অফিসারদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সাইবার ডেস্কের জন্য উপযোগী করে তোলা হবে।

এ প্রসঙ্গে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া জানান, প্রতিদিন আমাদের কাছে কমপক্ষে ৩০-৪০টি মৌখিক ও লিখিত সাইবার সম্পর্কিত অভিযোগ আসছে। তার মধ্যে ব্ল্যাকমেইলিং, মোবাইল ব্যাংকিং ও পর্নোগ্রাফির অভিযোগই বেশি। আর অভিযোগের ধরন বুঝে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Continue Reading

Previous: প্রতারণামূলক ব্যবসা বন্ধে পদক্ষেপ নিতে হবে
Next: নয়টি বিলে রাষ্ট্রপতির সই

Related Stories

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

July 16, 2026
Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

September 6, 2026
রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

টাইব্রেকারে দুর্গাপুরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ মোহনপুরের ঘরে স্টাফ রিপোর্টার রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা জিতে নেয় মোহনপুর উপজেলা দল। খেলা শেষে খেলোয়াড়দের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের। তিনি বলেন, নতুন প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে ফিরিয়ে এনে তরুণদের মেধা, মনন ও প্রতিভার বিকাশ ঘটানো সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়ামোদী। দেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে এবং খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্তৃত করতে হবে। স্টেডিয়ামের ফ্লাডলাইট দ্রুত সচলের উদ্যোগ রাজশাহীর ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি দ্রুত ফ্লাডলাইট সচল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, স্টেডিয়ামটির ফ্লাডলাইট আগের মতো সচল করতে সব ধরনের রাষ্ট্রীয় প্রচেষ্টা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের বিভিন্ন জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীতে প্রায় ১৬টি ছোট-বড় মাঠ রয়েছে। এসব মাঠের অধিকাংশই বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে দ্রুত এসব মাঠ সংস্কার করে সুন্দর, সবুজ ও খেলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে। স্কুল-কলেজে ভলিবল গোল্ডকাপ রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে শহরের স্কুল-কলেজগুলোতে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দেন ভূমিমন্ত্রী। এ ছাড়া ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে বলেও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভূমিমন্ত্রী। পুরস্কার পেলেন যারা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন দুর্গাপুর উপজেলা দলের পলাশ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের জুবায়ের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা দলের বাদল। আর সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন মোহনপুর উপজেলা দলের আবু রায়হান। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর এবং পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ আগস্ট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শনিবার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে

রাকাবে জিএম তাজউদ্দীনের বিরুদ্ধে ১৯০ কোটি টাকার অভিযোগে দুদকের অনুসন্ধান

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: প্রধানমন্ত্রী

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর সারাদেশে বাস চলাচল শুরু

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

458406
Users Today : 598
This Month : 37777
This Year : 429842
Total Users : 458406
Views Today : 1219
Total views : 1643522

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.