Skip to content
September 13, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

আইএমএফের ঋণের প্রথম কিস্তি আসতে পারে ডিসেম্বরেই

নিউজডেস্ক October 29, 2022

আলো ডেস্ক: বৈদেশিক মুদ্রার (ডলার) সংকটময় পরিস্থিতির মধ্যেই আইএমএফ থেকে ঋণ পাওয়ার আশা করছে সরকার। এ বিষয়ে আলোচনা করতে আইএমএফ প্রতিনিধি দল ১৫ দিনের বাংলাদেশ সফরে রয়েছে। গত বৃহস্পতিবার তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রথম বৈঠক করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী। সংস্থাটির কাছ থেকে ঋণ পেতে কোনো সমস্যা হবে না। তবে আইএমএফের কাছে চাওয়া সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ সহায়তা কবে নাগাদ পাওয়া যাবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মোট তিন কিস্তিতে আসবে এ ঋণ। এটা পেতে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত লেগে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আইএমএফের প্রতিনিধি দলের ঋণ দেওয়ার শর্তাদি নিয়ে আলোচনা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এ ঋণ কত তাড়াতাড়ি পাওয়া যাবে তা নির্ভর করছে সংস্থাটির সফররত প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর। তবে ঋণ পাওয়ার বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হতে পারে এবং ডিসেম্বরের প্রথম দিকে ঋণের প্রথম কিস্তি ছাড়ের সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ট্রাস্টের (আরএসটি) অধীনে ঋণ আবেদনের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে আইএমএফ দল এখন ঢাকায়। তাদের সঙ্গে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের দফায় দফায় আলোচনা চলছে। আরও কয়েক দফা এ আলোচনা চলতে পারে। এরপর তাদের (প্রতিনিধিদল) প্রতিবেদন আইএমএফ বোর্ডে জমা দেওয়া হবে। প্রতিবেদনের পরই ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ।

যদিও ঋণের প্রথম কিস্তি কবে পাওয়া যাবে সেটি এখনো নিদিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ডিসেম্বরের প্রথম দিকে পাওয়ার সম্ভাবনা আছে বলে ধরা হচ্ছে। যদিও দেশের অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফের শর্ত মেনে নিলে ঋণের প্রথম কিস্তি পাওয়া সম্ভব। তবে সে ঋণ পরের বছরের শুরুতে অর্থাৎ আগামী জানুয়ারিতে মিলতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, সফররত প্রতিনিধি দলের প্রতিবেদন আইএমএফ বোর্ডে জমা দেওয়া হবে। প্রতিবেদনের পরই ঋণ পাওয়া যাবে। আইএমএফ থেকে বাংলাদেশ সবশেষ ২০১২ সালে ঋণ নিয়েছিল। যার পরিমাণ ছিল প্রায় এক বিলিয়ন ডলার। ওই সময় ঋণ নেওয়ার আগে কর নীতিতে কিছু সংস্কার এবং ভ্যাট চালু করা হয়। তবে তারা মুদ্রার বিনিময় ও সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আইএমএফের সব শর্ত মেনে নিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কারণ ঋণ পাওয়াটা জরুরি। এ ঋণের সঙ্গে জড়িয়ে আছে পরবর্তীতে ঋণ পাওয়ার পথ। যদি এ ঋণ না পাওয়া যায় তবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ঋণ পাওয়া দুরূহ হয়ে যাবে। আইএমএফের প্রতিস্রুতি পূরণের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে। পরের দুই ধাপের কিস্তি ছাড় হবে শর্তগুলো পূরণের সাপেক্ষে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ মনে করে, রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফসহ বিভিন্ন তহবিলে সরবরাহ করা সাড়ে ৮ বিলিয়ন ডলারকেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক হিসাব পদ্ধতির সঙ্গে যা সংগতিপূর্ণ নয়।

আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ হিসাব পদ্ধতি অনুসরণ করতে গত বছর থেকে বলে আসছে তারা। তবে কেন্দ্রীয় ব্যাংক এখনও নিজেদের মতো করেই হিসাব করছে। আইএমএফের মতে, আপৎকালীন আমদানি দায় পরিশোধের মতো অর্থই রিজার্ভ। আর ইডিএফসহ বিভিন্ন তহবিলে সরবরাহ করা অর্থ ‘রেসিডেন্ট টু রেসিডেন্ট’ দায়। বিশ্বের অন্যান্য দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব হয় আইএমএফের ব্যালান্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টসেন্ট পজিশন (বিপিএম৬) ম্যানুয়াল অনুসারে। গত বছরের সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। সে সময় আইএমএফের হিসাব পদ্ধতি অনুসরণ করে রিজার্ভের হিসাব করার পরামর্শ দেওয়া হয়।

রিজার্ভের এ হিসাব চলতি বছরের ফেব্রæয়ারির মধ্যে সংশোধন করার কথা ছিল। তবে এখনও বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিলে (ইডিএফ) সরবরাহ করা সাত বিলিয়ন ও শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভে দেখাচ্ছে। তাছাড়া গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (জিটিএফ) ২০ কোটি, লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ) তহবিলে ৩ কোটি ৮৫ লাখ, সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ বিমানকে ৪ কোটি ৮০ লাখ এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনে আমানত রিজার্ভে দেখানো হচ্ছে।

সব মিলিয়ে বর্তমানে রিজার্ভে যে অর্থ দেখানো হচ্ছে, সে রিজার্ভ থেকে ৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার বাদ যাবে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের রিজার্ভ এখন ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি অনুসরণ করলে রিজার্ভ দাঁড়াবে ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

Continue Reading

Previous: মাদারীপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
Next: ফরিদপুরে প্রেমিকের ওপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026
তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

September 12, 2026
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

September 12, 2026
গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

500585
Users Today : 498
This Month : 79956
This Year : 472021
Total Users : 500585
Views Today : 1517
Total views : 1783674

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.