Skip to content
September 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

সংসদ অধিবেশন শুরু, চলবে ৬ নভেম্বর পর্যন্ত

নিউজডেস্ক October 31, 2022

আলো ডেস্ক: চলমান জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় চলতি বছরের পঞ্চম এ অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন। অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, মকবুল হোসেন, মনোয়ার হোসেন, কাজী ফিরোজ রশীদ ও সূবর্ণা মোস্তফা। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

এরপর আনা হয় শোক প্রস্তাব। গত দুই মাসে যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের নামে শোক প্রস্তাব আনার পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে এদিন বিকেল সাড়ে ৩টায় কার্য উপদেষ্টা কমিটির দশম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

এছাড়াও বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আবদুস সাত্তার ভুঞা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ অক্টোবর অধিবেশন শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল সাড়ে ৪ টায় সংসদের বৈঠক শুরু হবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি ও অন্যান্য মন্ত্রীর জন্য এক হাজার তিনটি প্রশ্নসহ মোট এক হাজার ৪৭টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৫টি।

বেসরকারি সদস্যদের বিলের কোনো নোটিশ পাওয়া যায়নি। আগে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তম অধিবেশনে একটি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন। ৩০ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত পাঁচটি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৭টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন আটটি, পাসের অপেক্ষায় দুটি ও উত্থাপনের অপেক্ষায় সাতটি রয়েছে।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। ২৮ আগস্ট শুরু হয়ে এই অধিবেশন চলে পাঁচ কার্যদিবস। শুরুর দিন নতুন ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহŸানের বাধ্যবাধকতা রয়েছে।

Continue Reading

Previous: সভা-সমাবেশে পুলিশের নিষেধাজ্ঞার বিধি কেন অবৈধ নয়: হাইকোট
Next: সালাম মুর্শেদীর বিরুদ্ধে এবার ব্যারিস্টার সুমনের রিট

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026
থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

September 5, 2026
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

September 5, 2026
আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

September 5, 2026
রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

452231
Users Today : 6510
This Month : 31602
This Year : 423667
Total Users : 452231
Views Today : 16142
Total views : 1628415

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.