Skip to content
September 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

পাবনায় এক বিদ্যালয়ের ১৮ শিক্ষক-কর্মচারীকে শোকজ

নিউজডেস্ক March 24, 2023

আলো ডেস্ক: বাড়ানো বেতনের ২০০ টাকা না নেওয়ায় পাবনার ঈশ্বরদীতে বাঘইল স্কুল অ্যান্ড কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে একযোগে শোকজ (কারণ দর্শানো) করেছেন প্রধান শিক্ষক। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নোটিশ পাওয়া শিক্ষক-কর্মচারীরা। ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও সভাপতির অনুমতি ছাড়াই ২২ মার্চ প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৮ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন।

একযোগে এতজনের বিরুদ্ধে শোকজ নোটিশ দেখে তারা হতভম্ব হয়ে পড়েন। তবে কেউ এ নোটিশ গ্রহণ করেননি। জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর বেতন মাথাপিছু ২০ টাকা হারে বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের বেতন বাড়ালে শিক্ষকদেরও সম্মানীও বাড়ানো দাবি জানান তারা। এ নিয়ে বেশ কিছুদিন যাবত প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের মতবিরোধ চলছিল। বিদ্যালয় পরিচালনা পরিষদের সবশেষ বৈঠকে শিক্ষক-কর্মচারীদের সম্মানী ২০০ টাকা হারে বাড়ানো হয়।

কিন্তু জানুয়ারি মাস থেকে শিক্ষক-কর্মচারীরা তা গ্রহণ করেননি। তাদের অভিযোগ, খাতা কলমে কয়েক মাস আগে থেকে শিক্ষকদের সম্মানী বাড়ানো হয়েছে এমন দেখিয়ে প্রধান শিক্ষক সে টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষক মোস্তাফিজুর রহমানের অভিযোগ, শিক্ষক-কর্মচারীদের চাপে রাখতে সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে বাদ রেখে বাকিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। খাতা কলমে শিক্ষকদের সম্মানী বাড়ানো হয়েছে দেখিয়ে প্রধান শিক্ষক সে টাকা আত্মসাৎ করেছেন।

এ ছাড়া তিনি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, শিক্ষকদের শোকজ করা হয়নি। শুধু চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে কেন তারা নির্ধারিত সম্মানী নেননি। তবে শিক্ষকরা সে চিঠি গ্রহণ না করে বিষয়টিকে এখন শোকজ বলে প্রচার করছেন। পরিচালনা পরিষদের সিদ্ধান্ত ছাড়া নিজ উদ্যোগে শিক্ষকদের এমন লিখিত কারণ দর্শানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি চেয়েছিলাম পরিচালনা পরিষদের আগামী বৈঠকের আগে যেন সঠিক কারণ তুলে ধরতে পারি।

এজন্য সবাইকে লিখিতভাবে কারণ দর্শাতে বলেছি। সভাপতি বা অন্য সদস্যদের না জানিয়ে নিজ উদ্যোগে লিখিত চিঠি দেওয়া যদি নিয়ম বহির্ভূত হয় তাহলে আমি অপরাধ করেছি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন, ভুক্তভোগী সব শিক্ষকদের কাছে শোকজের বিষয়টি জেনেছি। বিদ্যালয়ের সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Continue Reading

Previous: প্রতারণার মামলায় এরতেজা হাসানসহ চারজনের নামে চার্জশিট
Next: এক বছরেও দাখিল হয়নি টিপু-প্রীতি হত্যার প্রতিবেদন

Related Stories

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026
থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

September 5, 2026
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

September 5, 2026
আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

September 5, 2026
রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026

আরও খবর

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

453955
Users Today : 1709
This Month : 33326
This Year : 425391
Total Users : 453955
Views Today : 3495
Total views : 1631966

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.