Skip to content
September 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

নিউজডেস্ক March 25, 2023

আলো ডেস্কঃ রমজান মাসে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, অতীতে আমরা কখনোই পবিত্র রমজান মাসে আন্দোলনের ঘোষণা দেখিনি। কারণ, সবাই রমজানের পবিত্রতা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকেন। রমজানে ইফতার পার্টি হয়, সেখানে কথাবার্তা হয় এবং অন্যান্য কর্মসূচি থাকে।

বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে তারা রমজানের পবিত্রতাটুকুও নষ্ট করতে চায়। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি রমজানেও মানুষকে স্বস্তি দিতে চায় না। তারা রমজানেও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, যা অনভিপ্রেত।

রমজানে পর্যাপ্ত পণ্য মজুত থাকা সত্ত্বেও যারা বাজারে দাম বাড়াচ্ছে, তাদের ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে ড. হাছান বলেন, দুঃখজনক হলেও সত্য যে রমজান কিংবা কোনো উৎসব-পার্বণ এলে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে পণ্যের দাম বাড়িয়ে দেয়। বাংলাদেশে রমজান সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমদানিনির্ভর পণ্য থেকে শুরু করে উৎপাদননির্ভর পণ্যসহ সব পণ্যের সরবরাহ যেন ঠিক থাকে সে ব্যবস্থা করেছেন। ফলে খাদ্যপণ্যের মজুত এখন শুধু যথেষ্টই নয়, বরং প্রয়োজনের চেয়ে বেশি।

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। সম্প্রচারমন্ত্রী বলেন, আমাদের খাদ্যনীতিতে বলা আছে, দেশে যদি ১০ লাখ টন খাদ্যপণ্য মজুত থাকে তাহলে সেটি নিরাপদ। কিন্তু বর্তমানে ২০ লাখ টনের চেয়ে বেশি খাদ্যশস্য মজুত রয়েছে। কোনো কোনো পণ্য রমজানে চাহিদার চেয়েও অতিরিক্ত মজুত রয়েছে। তিনি বলেন, এরপরও কিছু অসাধু ব্যবসায়ী ও মজুতদার রমজানের সুযোগ নিয়ে পণ্যমূল্য বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। যারা মূল্যবৃদ্ধি করে গণবিরোধী কাজে লিপ্ত হবেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

প্রয়োজনে শাস্তির বিধান রাখা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা এরইমধ্যে সক্রিয় হয়েছে। বাজার মনিটরিং চলছে। শিগগির এ মনিটরিং উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে। তবে এ ব্যাপারে জনগণকেও সতর্ক থাকতে হবে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়লেও আমাদের দেশে ইউরোপণ্ডআমেরিকার দেশগুলোর মত খাদ্যপণ্যের সংকট তৈরি হয়নি- এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রমজানে যেন কেউ বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এ ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে।

Continue Reading

Previous: কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে
Next: দেশের ২৫ শতাংশ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত

Related Stories

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026
পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

September 10, 2026
চায়নায় টেনিস ও বক্সিং নিয়ে বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বক্সার সামিউল

চায়নায় টেনিস ও বক্সিং নিয়ে বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বক্সার সামিউল

September 10, 2026
রাজশাহীতে বিষ্ণুপুর ফেরিঘাটের টোল পুনর্নির্ধারণের দাবীতে সংবাদ সম্মেলন

রাজশাহীতে বিষ্ণুপুর ফেরিঘাটের টোল পুনর্নির্ধারণের দাবীতে সংবাদ সম্মেলন

September 10, 2026
২০২৩ সালে মৃত্যু, ২০২৬ সালে আবার দাফন! হেফাজ উদ্দিনের নামে আসা মরদেহটি কার?

২০২৩ সালে মৃত্যু, ২০২৬ সালে আবার দাফন! হেফাজ উদ্দিনের নামে আসা মরদেহটি কার?

September 10, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

487756
Users Today : 3127
This Month : 67127
This Year : 459192
Total Users : 487756
Views Today : 10402
Total views : 1721010

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.