Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ওয়ারেন্ট ছাড়া কি গ্রেপ্তার করা যায় না, প্রশ্ন আইজিপির

নিউজডেস্ক March 25, 2023

আলো ডেস্কঃ সম্প্রতি বনানী থেকে বিএনপির বেশকিছু নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়। বিএনপি দাবি করেছে, ঘরোয়া অনুষ্ঠানে খেতে গিয়ে বিনা ওয়ারেন্টে তাদের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। এ প্রসঙ্গে প্রশ্ন করা হয় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকর্মীদের আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো কতটা আইনসিদ্ধ হলো? এ প্রশ্নে আইজিপি বলেন, ওয়ারেন্ট ছাড়া কি কাউকে গ্রেপ্তার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপি নেতাকর্মীরা বনানীতে কী ধরনের সন্ত্রাসী কাজ করছিলেন- এমন প্রশ্নে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের মামলা হয়েছে। এরপরও এটার বিষয়ে তদন্ত হবে।

তদন্তের পরে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো। বিএনপি দাবি করেছে বিরোধী দলকে সংক্ষুব্ধ করতে, বাধা দিতেই এভাবে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশ প্রধান বলেন, এমনটি নয়, মামলার কপি দেখলেই সব পরিষ্কার হবে। এর আগে গত ১৯ মার্চ দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বনানী ক্লাব থেকে বিএনপির ৫৫ নেতাকর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির এই অভিযানে বনানী থানা পুলিশও সঙ্গে ছিল।

পুলিশ জানায়, বনানী ক্লাবে বসে বিএনপির এই ৫৫ নেতাকর্মী রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন। সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে। পরে তাদের মধ্যে ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ। এদিকে আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম দুবাই পুলিশের হাতে আটক হয়েছেন- এমন কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। তবে তিনি বলেছেন, আরাভ খানকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে।

সম্প্রতি দুবাই পুলিশের হাতে আরাভ খান আটক হয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। আদৌ আরাভ খান আটক হয়েছেন কি না জানতে চাইলে আইজিপি সরাসরি জানান, দুবাইতে আরাভ খান আটকের কোনো তথ্য জানা নেই। তিনি বলেন, পুলিশ হত্যা মামলার পলাতক আসামি হিসেবে রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে। আমাদের সঙ্গে ইন্টারপোলের যোগাযোগ রয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার রাতে ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলামের নাম আসে।

ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম নিজের নাম, জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। এ পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাই পাড়ি জমিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি হয়ে ওঠেন ‘আলাদিনের চেরাগ’। দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরাভ খান। মূলত তিনি বাংলাদেশের নাগরিক রবিউল ইসলাম।

তবে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে রাখেন আরাভ খান। পুলিশ বলছে, আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া তিনি কীভাবে দেশত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে।

Continue Reading

Previous: যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
Next: নির্বাচন কমিশনের চিঠি সরকারের নতুন কৌশল: ফখরুল

Related Stories

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026
তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

September 12, 2026
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

September 12, 2026
গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

495153
Users Today : 2192
This Month : 74524
This Year : 466589
Total Users : 495153
Views Today : 5177
Total views : 1768560

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.