Skip to content
August 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এ সেরা লামিছানে

নিউজডেস্ক October 11, 2021

এফএনএস স্পোর্টস: ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও শেষ পর্যন্ত পুরস্কারটি জিততে পারলেন না নাসুম আহমেদ। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রাকে হারিয়ে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সন্দিপ লামিছানে। আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় প্রথমবার জায়গা পেয়েই বাজিমাত করলেন নেপালের এই লেগ স্পিনার। তার সেরা হওয়ার কথা সোমবার বিবৃতি দিয়ে জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। গত মাসে বিশ্বকাপ সুপার লিগ-২ এ অসাধারণ বোলিং করেন লামিছানে। ৬ ওয়ানডেতে ১৮ উইকেট নেন ওভারপ্রতি কেবল ৩.১৭ রান দিয়ে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ ও ১১ রানে ৬ উইকেট নেন তিনি। এরপর ওমানের বিপক্ষে ১৮ রান দিয়ে নেন চারটি। মাস জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই মিলেছে ২১ বছর বয়সী তরুণ এই ক্রিকেটারের। হেরে যাওয়া নাসুম নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ৩-২ ব্যবধানে জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাঁহাতি স্পিনে ওভারপ্রতি ৪.৭৮ রান দিয়ে উইকেট নিয়েছিলেন ৮টি, যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ। চতুর্থ ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়ে গড়েছিলেন ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি। ধারাবাহিক পারফরম্যান্সেও তিনিও প্রথমবার মনোনিত হন মাস সেরার লড়াইয়ে। আর জাসকারান আলোচনায় আসেন ওয়ানডেতে দ্বিতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওভারে ছয় ছক্কা মেরে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ওই ম্যাচে তিনি খেলেন ১৭৩ রানের অপরাজিত ইনিংস। ওয়ানডেতে পাঁচে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড যা। মেয়েদের সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হিদার নাইট। ইংল্যান্ড অধিনায়ক পেছনে ফেলেছেন সতীর্থ চার্লি ডিন ও দক্ষিণ আফ্রিকার লিজেল লিকে। নাইট ছিলেন নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৪-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেন ২১৪ রান। সঙ্গে বল হাতেও তিনি রাখেন অবদান। ওভারপ্রতি ৪.৬৬ রান দিয়ে উইকেট নেন ৩টি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।

Continue Reading

Previous: নেইমারকে নিয়ে সমালোচনা, জবাব দিলেন তিতে
Next: বাংলাদেশের সুযোগ এখনও হাতছাড়া হয়ে যায়নি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026
গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

August 26, 2026
বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

384747
Users Today : 2273
This Month : 158798
This Year : 356183
Total Users : 384747
Views Today : 6234
Total views : 1404693

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.