Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, আশা যুক্তরাজ্যের

নিউজডেস্ক October 28, 2021

আলো ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, স্বচ্ছ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নিরপেক্ষ হবে বলে আশা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল অংশ নেবে বলে যুক্তরাজ্য আশা প্রকাশ করছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। ব্রিটিশ হাইকমিশনার বলেন, গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিতে ভোট অনুষ্ঠান স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। কেননা, এর মধ্য দিয়েই জনগণ তাদের মত প্রকাশ করে থাকে। আশা করি, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও সবগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে অংশগ্রহণমূলক হবে। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডিকসন বলেন, একজন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। নির্বাচন কিভাবে হবে, সেটা বাংলাদেশের সংবিধানেই আছে। তবে বন্ধু হিসেবে নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার প্রত্যাশা রয়েছে আমাদের। নির্বাচনে বন্ধু হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে ডিকসন বলেন, সংবিধানের নিয়ম মেনে বাংলাদেশ নির্বাচন করবে।

বিদেশি কেউ এ ব্যাপারে কিছু বলতে পারবে না। আমরা কেবল বন্ধু হিসেবে পাশে থাকতে পারি। যুক্তরাজ্যে বসে প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ব্রিটিশ হাইকমিশনার বলেন, কোনো অপরাধীকে ফেরতের বিষয়টি আদালতের এখতিয়ার। তবে যুক্তরাজ্যে কেউ ঘৃণা ছড়ালে সরকার ব্যবস্থা নিয়ে থাকে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তালেবানরা নতুন করে ক্ষমতায় এসেছে। সে কারণে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বদলে গেছে, এ প্রেক্ষাপটে এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। এ সময় তিনি যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে কথা বলেন। একইসঙ্গে বিশ্বসেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি কয়েকটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নেওয়ায় তিনি এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন।

Continue Reading

Previous: জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর
Next: ১৪ নভেম্বও থেকে পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ

August 24, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

August 24, 2026
রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026

আরও খবর

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ

August 24, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

375616
Users Today : 8567
This Month : 149667
This Year : 347052
Total Users : 375616
Views Today : 15294
Total views : 1383192

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.