Skip to content
October 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ওমানে কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের

নিউজডেস্ক September 28, 2021

এফএনএস স্পোর্টস: দামামা বেজে উঠেছে বিশ্বকাপের। আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। অংশ নিতে আগামী ৩ অক্টোবর সকালে ওমানের উদ্দেশে যাত্রা করবে মাহমুদউল্লাহর দল। মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওমানে প্রথম রাউন্ডে বাংলাদেশ দল খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। গ্রুপ পর্ব টপকে লাল-সবুজ জার্সিধারীদের যেতে হবে আরব আমিরাতে পরবর্তী রাউন্ডে। এখন নিউজিল্যান্ড সিরিজের পর ক্রিকেটাররা ছুটিতে রয়েছেন। তবে বেশিরভাগ ক্রিকেটারই ঐচ্ছিক অনুশীলন করছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ছুটি কাটিয়ে আনুষ্ঠানিকভাবে তারা মাঠে ফিরবেন ১ অক্টোবর। অবশ্য এই সময় আনুষ্ঠানিক কোন অনুশীলন হচ্ছে না, ওমানের গিয়েই বাংলাদেশ দল অনুশীলন সারবে। তার আগে ১ অক্টোবর বিশ্বকাপের ফটোসেশনে অংশ নেবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। পরদিন করোনা টেস্টে অংশ নিতে হবে। করোনা নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই ৩ অক্টোবর সকালে বিমানে চড়বেন। ওমানে পৌঁছানোর পর একদিনের রুম কোয়ারেন্টিন শেষ করে অনুশীলনের জন্য চারটি সেশন পাবেন মাহমুদউল্লাহরা। ওমানে চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করতে হবে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ খেলে পরদিন আবার ওমানে ফিরে আসবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই দলটির বিশ্বকাপ মিশন শুরু হবে। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদশের বিশ্বকাপ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ খেলবে। তিন ম্যাচ খেলে পরদিনই আবার রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। উল্লেখ্য, ওমানে প্রথম পর্বে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। সেখানকার শীর্ষ ও রানার্স-আপ সুযোগ পাবে সুপার-১২ রাউন্ডে। ‘বি’ গ্রুপের বাংলাদেশ ও ‘এ’ গ্রুপের শ্রীলঙ্কাকে সুপার-১২ নিশ্চিত করতে প্রথম পর্ব পেরিয়ে আসতে হবে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন সুপার-১২ রাউন্ডে যাবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের গ্রুপ-২-এ। রানার্স-আপ হলে যাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ-১-এ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন না রানার্স-আপ হবে, সেটা জানা নেই। কিন্তু আইসিসি একটা ধারা যোগ করে দিয়েছে। যেখানে বলা আছে, বাংলাদেশ প্রথম কিংবা দ্বিতীয় যাই হোক, তাদেরকে ধরা হবে ‘বি’ গ্রুপের সেরা (বি-১)। গ্রুপ ‘এ’ তে থাকা শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে গ্রুপের শীর্ষ বাছাই ধরা হয়েছে।

Continue Reading

Previous: হাসপাতালে ভর্তি ইনজামাম
Next: চোট নিয়েও দলে ফিরলো দিবালা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026
‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

October 6, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

October 6, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

October 6, 2026
মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

October 6, 2026

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
  • সারাদেশ

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

618386
Users Today : 2582
This Month : 24666
This Year : 589822
Total Users : 618386
Views Today : 13275
Total views : 2351427

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.