Skip to content
August 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ওয়ানডেতে সেরা, টেস্টে দ্বিতীয় সাকিব

নিউজডেস্ক October 10, 2021

এফএনএস স্পোর্টস: নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে ওয়ানডে ও টেস্টের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একটি তালিকা তৈরি করেছেন ভারতের প্রখ্যাত ক্রিকেট কলামিস্ট অনন্ত নারায়ণন। তার এই তালিকায় টেস্টে শীর্ষ অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন স্যার গ্যারি সোবার্স এবং দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। আর ওয়ানডেতে শীর্ষস্থান দখল করেছেন সাকিব এবং দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের অ্যান্ডু ফ্লিনটফ। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো’তে অনন্ত নারায়ণনের পুরো বিশ্লেষণটি প্রকাশ করা হয়েছে। সেখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসের সেরা অলরাউন্ডারদের তালিকা তৈরি করেছেন তিনি। টেস্টের ক্ষেত্রে মানদ- হিসেবে বিবেচনা করেছেন- ওজনযুক্ত ব্যাটিং গড়, বোলিং গড়, দলে খেলোয়াড়ের অবদান, ধারাবাহিকতা, ম্যাচ প্রতি রান-ইউকেট এবং ফিল্ডি, ম্যাচ সেরা পারফরম্যান্স, প্রতি টেস্টে গড় পারফরম্যান্স এবং ক্যারিয়ারের দৈর্ঘ্য। আর ওয়ানডেতে- ব্যাটিং গড়, ব্যাটিং স্ট্রাইক রেট, বোলিং স্ট্রাইক রেট, বোলিং অ্যাক্যুরেসি, দলে অবদান, ধারাবাহিকতা, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং, সেরা ম্যাচ পারফরম্যান্স, প্রতি ম্যাচে গড় পারফরম্যান্স এবং ক্যারিয়ারের দৈর্ঘ্য। এগুলো বিবেচনায় নিয়ে শীর্ষ অলরাউন্ডার নির্বাচন করেছেন এই বিশ্লেষক। ফলে কোনো ফরম্যাটেই শীর্ষস্থানে জায়গা পাননি কথিত সর্বকালের সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। তবে শীর্ষ দশে তিনি আছেন। উপাদান সূচক, ভিত্তি মান ও রেটিং মান বিচারে টেস্টে সবার উপরে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স। তবে সাকিবের সঙ্গে তার ব্যবধান খুবই সামান্য। আগামী কয়েকবছরে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সাকিব শীর্ষেও উঠে যেতে পারেন। এমনটাই মনে করেন অনন্ত নারায়ণন। টেস্টে শীর্ষ দশ অলরাউন্ডারের তালিকায় থাকা অন্যরা হলেন যথাক্রমে- পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান, ইংল্যান্ডের ইয়ান বোথাম, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, অস্ট্রেলিয়ার কিথ মিলার, দক্ষিণ আফ্রিকার অউব্রে ফকনার, জ্যাক ক্যালিস, ট্রেভর গডার্ড ও ভারতের রবীচন্দ্র অশ্বিন। ওয়ানডেতে অন্য সবাইকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে সাকিব। এ তালিকায় শীর্ষ দশে থাকা অন্যরা হলেন যথাক্রমে- ইংল্যান্ডের অ্যান্ডু ফ্লিনটফ, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্টসন, ভারতের কাপিল দেব, দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার, পাকিস্তানের ইমরান খান, শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। অনন্ত নারায়ণন বলেন, ‘সাকিব প্রমাণ করেছে, টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে থাকাটা হঠাৎ করে পাওয়া কোনো সাফল্য নয়। সাকিব হয়তো প্রথম স্থানে চলে যাবে, কারণ সে তার কিছু সংখ্যার উন্নতি করতে পারে। সে এখন বিভিন্ন ফরম্যাটে বিশ্বের সেরা অলরাউন্ডার। ওয়ানডেতে বিশাল ব্যবধানে তালিকায় এক নম্বরে অবস্থান করছে। ২০১৯ সালে নিষেধাজ্ঞার জন্য সাকিব হয়তো অনেক উঁচুতে থেকে শেষ করেছিল। যাইহোক, সে আগের মতই দুর্দান্তভাবে ফিরে এসেছে। তার সাম্প্রতিক পারফরম্যান্স অনবদ্য।

Continue Reading

Previous: বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ : সুজন
Next: টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ী দল পাবে ১৩ কোটি টাকা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026
গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

August 26, 2026
বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

387336
Users Today : 160
This Month : 161387
This Year : 358772
Total Users : 387336
Views Today : 376
Total views : 1411793

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.