Skip to content
October 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

করোনার উৎসের খোঁজে ডব্লিউএইচও’র শেষ চেষ্টা

নিউজডেস্ক October 14, 2021

এফএনএস বিদেশ: করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে নতুন এক বিশেষজ্ঞ দল গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর এ উদ্যোগ ভাইরাসটির উৎসের সন্ধান পাওয়ার শেষ সুযোগ হতে পারে বলে মনে করছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সায়েন্টিক অ্যাডভাইজরি গ্রুপ অন দ্য অরিজিন্স অফ নভেল প্যাথোজেন্স (সাগো) নামের ওই দলে ২৬ জন বিশেষজ্ঞকে মনোনীত করেছে ডব্লিউএইচও। উহানে প্রায় দুই বছর আগে প্রথম শনাক্ত হওয়া করোনার উৎস সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানতে পারেননি বিজ্ঞানীরা। চলতি বছরের জানুয়ারিতে করোনার উৎস অনুসন্ধানে ডব্লিউএইচওর এক বিশেষজ্ঞদল প্রথমবারের মতো চীনে যায়। চার সপ্তাহ চীনে অবস্থানের পর মার্চে করোনার উৎসসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে ১৭ বিশেষজ্ঞ নিয়ে গঠিত দলটি।
প্রতিবেদনে বলা হয়, ল্যাব থেকে করোনা ছড়িয়েছে, এমন সম্ভাবনা খুবই কম। মধ্যবর্তী প্রাণী বাহকের মাধ্যমে এটি মানবদেহে ছড়ানোর সম্ভাবনা বেশি। ওই প্রতিবেদনকে সে সময় ‘অসম্পূর্ণ’ উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়াসহ ১৪টি দেশ। বিবৃতিটিতে বলা হয়, করোনার উৎস ও কীভাবে এটি ছড়িয়ে পড়ে, এসব বিষয় নিয়ে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের চেষ্টাকে সমর্থন জানানো হচ্ছে। তবে একইসঙ্গে এ বিষয়ে আমাদের উদ্বেগের কথা জানানোও জরুরি। সার্স-কোভ-২-এর উৎস নিয়ে বিশেষজ্ঞ মত উল্লেখযোগ্যভাবে বিলম্বিত এবং প্রতিবেদনে মৌলিক ডাটা ও নমুনার অভাব রয়েছে। প্রথম বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের বিষয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছিলেন, চীন সঠিকভাবে তথ্য না দেয়ায় এবং এ বিষয়ে দেশটির স্বচ্ছতার অভাব থাকায় ডব্লিউএইচওর বিশেষজ্ঞদল কাজ করতে বাধার সম্মুখীন হয়। চীনের উহান শহরের সামুদ্রিক খাবারের বাজারে প্রাণী থেকে মানবদেহে ভাইরাসটির সংক্রমণ ঘটে নাকি ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা চলাকালে দুর্ঘটনাবশত এটি ছড়িয়ে পড়ে, তা জানতে নবগঠিত বিশেষজ্ঞ দলটি কাজ করবে। ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার সময় দুর্ঘটনাবশত করোনা ছড়িয়ে পড়ার অনুমান বরাবরই তীব্রভাবে প্রত্যাখ্যান করে আসছে চীন। চলতি বছরের মে মাসে করোনার উৎসসংক্রান্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ছাপায় দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে চীনের উহার ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিন গবেষক অসুস্থ হন। হাসপাতালে তারা চিকিৎসাধীনও ছিলেন
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিন গবেষক অসুস্থ হন। হাসপাতালে তারা চিকিৎসাধীনও ছিলেন। এ প্রতিবেদনটি প্রকাশের পরপরই করোনার উৎস আরো গভীরভাবে অনুসন্ধানে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার উৎস অনুসন্ধান ছাড়াও অন্যান্য উচ্চ ঝুঁকির রোগজীবাণুর উৎস নিয়েও কাজ করবে নতুন গঠিত বিশেষজ্ঞদল সাগো। ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস বলেন, নতুন রোগজীবাণুর উৎস জানা জরুরি, কারণ এর মাধ্যমে ভবিষ্যতের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব। বিজ্ঞান সাময়িকী সায়েন্সের যৌথ সম্পাদকীয়তে টেড্রোস ও ডব্লিউএইচওর অন্য কর্মকর্তারা বলেন, ল্যাবে দুর্ঘটনা থেকে করোনা ছড়িয়ে পড়ার অনুমান বাদ দেয়া যায় না। ডব্লিউএইচওর জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেন, করোনার উৎস সম্পর্কে জানতে এটাই সম্ভবত শেষ সুযোগ। সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা হাজার হাজার রক্তের নমুনা পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে চীন। করোনা মহামারি শুরুর প্রথম কয়েক মাসে ওই সব রক্ত ব্লাড ব্যাংকে জমা পড়ে। এরপরই ডব্লিউএইচও ওই বিশেষজ্ঞ দল গঠন করে। ডব্লিউএইচওর এ তৎপরতার বিষয়ে জেনেভায় জাতিসংঘের চীনা রাষ্ট্রদূত চেন শি বলেন, সাগোর কর্মকা- ঘিরে রাজনীতি করা ঠিক হবে না। বিশেষজ্ঞদলকে এবার অন্য জায়গায় পাঠানো উচিত।

Continue Reading

Previous: বিলীন হওয়ার ঝুঁকিতে বিশ্বের ৪২টি দেশ
Next: তাইওয়ানে ১৩ তলা ভবনে অগ্নিকান্ড, নিহত ৪৫

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026
‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

October 6, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

October 6, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

October 6, 2026
মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

October 6, 2026

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
  • সারাদেশ

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

618232
Users Today : 2428
This Month : 24512
This Year : 589668
Total Users : 618232
Views Today : 12626
Total views : 2350778

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.