Skip to content
August 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সব বিশ্ববিদ্যালয়কে একমত হতে হবে

নিউজডেস্ক October 19, 2021

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যে কত বড় দুর্ভোগের বিষয় তা ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ভালোভাবেই জানা আছে। ভর্তির অনিশ্চয়তা দূর করতে একজন শিক্ষার্থী কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। পরীক্ষার সময় দেখা যায়, আজ রাজশাহী তো কাল পটুয়াখালী, তার পরের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে। এক জায়গায় পরীক্ষা দিয়েই ছুটতে হয় আরেক জায়গায়। পথের দুর্ভোগ ছাড়াও অনেককে রাত কাটাতে হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছতলায়। সবচেয়ে বেশি ভোগান্তি হয় মেয়ে শিক্ষার্থীদের। সকালে বাথরুমে যাওয়ার বা ফ্রেশ হওয়ার সুযোগ পর্যন্ত থাকে না। শিক্ষার্থীদের এমন দুর্ভোগ দূর করতে চেষ্টা করা হচ্ছিল সরকারি সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই শিক্ষা মন্ত্রণালয় উপাচার্যদের নিয়ে বৈঠক করেছিল। ফল হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির উদ্যোগও কাজে আসেনি। অবশেষে সেই অসাধ্য সাধন সম্ভব হয়েছে চলতি বছরে। করোনা মহামারির মধ্যে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০টি সরকারি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে শুরু করেছে। গত রোববার বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় মোট ২৮টি কেন্দ্রে এক লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। আগামী রোববার মানবিক এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমন সমন্বিত পরীক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও অনেক খুশি। যাতায়াত, ঘুম-থাকা-খাওয়ার দুর্ভোগ লাঘবের পাশাপাশি আর্থিকভাবেও তাঁদের অনেক সাশ্রয় হয়েছে। তার পরও কিছু দুর্ভোগ থেকেও গেছে। সবাই চান বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে। কিন্তু দেশের পাঁচটি বড় সরকারি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়নি। ফলে অনেক শিক্ষার্থীকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতেই হবে। তার পরও ২০টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত ভর্তি পরীক্ষা তাঁদের কাছে একটি বড় প্রাপ্তি। একটিমাত্র পরীক্ষার মাধ্যমেই তাঁরা মেধাক্রম ও পছন্দ অনুযায়ী ২০টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে অনেক লেখালেখি ও আলোচনা হয়েছে। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই সমন্বিত পরীক্ষা এতদিন পর্যন্ত গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। এ বছর যে ২০টি বিশ্ববিদ্যালয় বহু কাক্সিক্ষত সেই কাজটি সম্পন্ন করছে, তাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি, যে পাঁচটি বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছ পদ্ধতিতে আসেনি, তারাও শিগগির এই পদ্ধতিতে অন্তর্ভুক্ত হবে। সবগুলো বিশ^বিদ্যালয় মিলে যদি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছে তাহলে তা সবার জন্যই মঙ্গলজনক হবে।

Continue Reading

Previous: কেরালায় বন্যায় ভেসে গেছে বাড়িঘর
Next: সম্প্রীতির চিরায়ত বন্ধন অটুট থাকুক

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 12, 2026
রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

August 12, 2026
রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

August 12, 2026
দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

August 12, 2026
গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল এসকাফ উদ্ধার

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল এসকাফ উদ্ধার

August 12, 2026
রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

August 12, 2026
জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

August 12, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

August 12, 2026

আরও খবর

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 12, 2026
রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

August 12, 2026
রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

August 12, 2026
দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

August 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

279286
Users Today : 1955
This Month : 53337
This Year : 250722
Total Users : 279286
Views Today : 6334
Total views : 1001508

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.