Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ছিনতাইয়ে বাধা পেয়ে খুন, গ্রেপ্তার ৩

নিউজডেস্ক October 19, 2021

আলো ডেস্ক : রাজধানীর অদূরে আশুলিয়ার শিমুলতলাস্থ দি ভাই ভাই ফার্নিচারে মাসিক এগারো হাজার টাকা বেতনে কাজ করতেন রমজান মিয়া (১৯)। কাজ শেষে ওই এলাকার মোল্লা বাজারস্থ ভাড়া বাসায় ফেরার পথে পলমল গার্মেন্টসের সামনে পৌঁছুলে তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। রমজান মিয়া তার কষ্টার্জিত টাকায় কেনা মোবাইল ও টাকা না দিয়ে তাদের গতিরোধ করার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে রমজানের বুকে, পেটে ও সরু রড দিয়ে গলায় আঘাত করে। পরে তার মৃত্যু নিশ্চিত করে তাকে সেখানে ফেলে পালিয়ে যান ছিনতাইকারীরা। এ খুনের ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন- আমিনুল (২৮), সাগর মোল্লা (২৮) ও মো. ইউনুছ (৩৫)। সিআইডির এলআইসির একাধিক চৌকস টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের কাছ থেকে নিহত রমজানের ব্যবহৃত লুণ্ঠিত মোবাইল ও হত্যাকা-ে ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, নিহত রমজান মিয়া চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। আর্থিক অনটনের সংসারে জীবিকার সন্ধানে প্রায় ছয় বছর আগে শিশুকালেই ঘর ছাড়তে বাধ্য হন রমজান। এরপর খালার পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে আশুলিয়ার শিমুলতলাস্থ রানা মিয়ার ফার্নিচারের দোকানে ছয় হাজার টাকা বেতনে প্রায় তিন বছর কাজ করেন। পরবর্তীতে একই এলাকার দি ভাই ভাই ফার্নিচার দোকানে মাসিক ১১ হাজার টাকা বেতনে প্রায় তিন বছর ধরে কাজ করে আসছিলেন। সিআইডির এ কর্মকর্তা বলেন, ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে তা সিআইডির নজরে আসে। সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও গভীরভাবে বিশ্লেষণের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর আমিনুলকে নরসিংদীর জামগড়া এলাকা, সাগর মোল্লাকে রাজধানীর মুগদা ও ইউনুছকে আশুলিয়ার জিরানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মুক্তা ধর বলেন, গত ১ সেপ্টেম্বর রাতে ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়াস্থ পলমল গার্মেন্টস ফ্যাক্টরির সামনে রমজান মিয়ার পথরোধ করে গ্রেপ্তার তিন ছিনতাইকারী। রমজান তার কষ্টার্জিত টাকায় কেনা মোবাইল ও টাকা না দিয়ে তাদের গতিরোধ করার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে রমজানের বুকে, পেটে ও সরু রড দিয়ে গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ফেলে পালিয়ে যায়। এরপর রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানা পুলিশ খবর পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রমজানের খালা মোসাম্মৎ কুলসুম বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা করেন। মামলার পর সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেপ্তার করে। বিশেষ পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তাররা মূলত সক্রিয় ছিনতাইকারী দলের হোতা ও সহযোগী। তারা ওই এলাকাসহ আশপাশের এলাকায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় চলাচলকারী পথচারীদের টার্গেট করে তাদের গতিরোধ করে ছিনতাই করতো। কেউ তাদের ছিনতাই কাজে বাধা দিলে ধারালো ছুরি, লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যেতো।

Continue Reading

Previous: সাম্প্রদায়িক অপশক্তি রুখতে পাশে থাকবেন সাংবাদিকরা
Next: পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালক

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642738
Users Today : 1315
This Month : 49018
This Year : 614174
Total Users : 642738
Views Today : 6399
Total views : 2512966

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.