Skip to content
August 8, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

জাল টিআইএনে গাড়ির রেজিস্ট্রেশন নেয়া বন্ধে সরকারি দুই সংস্থার সম্মিলিত উদ্যোগ

নিউজডেস্ক September 30, 2021

আলো ডেস্ক: জাল টিআইএনে গাড়ির রেজিস্ট্রেশন নেয়া বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। ওই লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সমঝোতা চুক্তি করেছে। ফলে কর ফাঁকি দিতে যারা জাল টিআইএনে গাড়ি রেজিস্ট্রেশন করেছে তারা ভবিষ্যতে গাড়ি রেজিস্ট্রেশন নবায়ন করতে পারবে না। বরং বিআরটিএর শাস্তির মুখোমুখি হতে হবে। পাশাপাশি আয়কর রিটার্নে তথ্য গোপন করা হলে নির্ধারিত করের সঙ্গে জরিমানাও গুনতে হবে। চুক্তির আওতায় দুই সংস্থাই নিজেদের সার্ভারের রিয়েল টাইম তথ্য আদান-প্রদান করবে। বিআরটিএ এনবিআরের ই-টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) ও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারে প্রবেশ করতে পারবে। আর এনবিআরও বিআরটিএর সার্ভারে গাড়ির রেজিস্ট্রেশন সম্পর্কিত যাবতীয় তথ্য যাচাই করতে পারবে। এনবিআর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, এনবিআর এবং বিআরটিএর সমন্বয়ের অভাবে দেশে দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনে নৈরাজ্য চলছিল। ক্ষেত্রবিশেষে শুল্ক ফাঁকি দিতে কাস্টমসে মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স ঘোষণা দেয়া হয়েছে কিন্তু ওই অ্যাম্বুলেন্সকে বিআরটিএ থেকে মাইক্রোবাস হিসাবে রেজিস্ট্রেশন নেয়া হয়েছে। কাস্টমস বা বিআরটিএর সমন্বয়হীনতার কারণে এমন ধরনের জালিয়াতি প্রতিহত করা যাচ্ছিল না। ফলে জাল টিআইএনে বিপুলসংখ্যক গাড়ির রেজিস্ট্রেশন নেয়ার ঘটনা ঘটেছে। আবার একাধিক গাড়ি থাকলেও এনবিআর নির্ধারিত হারে ফি আদায় করা হতো না। এখন সরকারি দুই সংস্থার মধ্যে চুক্তির ফলে সব ধরনের জালিয়াতি সম্পূর্ণরূপে বন্ধ হবে। ফলে সরকারের রাজস্ব আদায় বহুলাংশে বাড়বে।
সূত্র জানায়, বিআরটিএ এখন থেকে ব্যক্তিগত গাড়ি নিবন্ধনের সময় এনবিআরের ই-টিআইএন সার্ভারে ঢুকে গ্রাহকের টিআইএন সঠিক নাকি ভুয়া তা যাচাই করবে। তারপর কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রবেশ করে গাড়ির বিল অফ এন্ট্রি (বি/ই) যাচাই করবে। বিল অফ এন্ট্রি যাচাই করলে গাড়ির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তখন অ্যাম্বুলেন্স ঘোষণা আনা গাড়ি মাইক্রোবাস হিসাবে রেজিস্ট্রেশন সম্ভব হবে না। একইভাবে আয়কর অফিস করদাতার জমা দেয়া রিটার্ন যাচাই করবে। বিআরটিএর সার্ভারে এনআইডি, টিআইএন বা গাড়ির নম্বর দিয়ে সার্চ দিলেই গাড়ির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ফলে চাইলেও গাড়ির তথ্য আয়কর অফিসের কাছে লুকানো যাবে না।
সূত্র আরো জানায়, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে গত বছরের শুরুতে বিআরটিএ থেকে এক হাজার ৮২১টি বিলাসবহুল গাড়ির তথ্য সংগ্রহ করে। ওই গাড়িগুলোর মধ্যে রয়েছে বিএমডব্লিউ, ভলভো, মার্সিডিজ বেঞ্জ, আউডি, লেক্সাস, জাগুয়ার, হ্যামার, প্রাডো ও হ্যারিয়ার। ৮২১টি গাড়ির মধ্যে ১২৬টির রেজিস্ট্রেশনে জাল টিআইএন ব্যবহার করা করা হয়েছে। তাতে উভয় সংস্থার কর্তাব্যক্তিদের টনক নড়ে। এরপর বিআরটিএর সঙ্গে দফায় দফায় বৈঠক করে জাল টিআইএনর তৎপরতা বন্ধে কাজ শুরু করে এনবিআর। আয়কর অধ্যাদেশে জাল টিআইএন ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানাসহ কারাদন্ডের বিধান আছে। আর সেবাদাতা প্রতিষ্ঠান টিআইএন ভেরিফিকেশন না করলেও ওই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপের বিধান রয়েছে। আয়কর বিভাগ সেবাদানকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে।
এ বিষয়ে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক স্থপতি আনোয়ার হোসাইন জানান, ব্যক্তিগত গাড়ি মালিকদের কাছ থেকে কর আদায়ে অনেক আগে থেকে বিআরটিএ ও এনবিআর কাজ করছে। তাকে আইনি কাঠামোয় আনতে এমওইউ করা হয়েছে। ইতোমধ্যে এমওইউর বিষয়ে আয়কর ও কাস্টমসকে জানানো হয়েছে।

Continue Reading

Previous: হুমকিতে পরিবেশ-জনস্বাস্থ্য প্লাস্টিকের বিকল্প বের করা প্রয়োজন
Next: মুদ্রাবাজারের কলমানি মার্কেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ছুটির নোটিশ

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026
রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

August 5, 2026
রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

August 4, 2026
জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 4, 2026
ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

August 4, 2026

আরও খবর

ছুটির নোটিশ
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

252991
Users Today : 4094
This Month : 27042
This Year : 224427
Total Users : 252991
Views Today : 9634
Total views : 914775

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.