Skip to content
August 8, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

দুই দিনের মধ্যে কয়লার যোগান না পৌঁছালে অন্ধকারে ডুববে দিল্লি

নিউজডেস্ক October 9, 2021

এফএনএস বিদেশ: তামিলনাড়ু ও উড়িষ্যা আগেই জানিয়েছিল, শিগগিরই কয়লা না পেলে তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো অচল হয়ে পড়বে। এবার দুই রাজ্যের সঙ্গে সুর মেলালো দিল্লিও। দিল্লির রাজ্য সরকার শনিবার জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে যথেষ্ট পরিমাণে কয়লা না পেলে অন্ধকারে ডুবতে পারে ভারতের রাজধানী শহর। ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৩৫টি। এগুলো দেশটির মোট প্রয়োজনীয় বিদ্যুতের ৭০ শতাংশ উৎপাদন করে। অর্ধেক তাপবিদ্যুৎ কেন্দ্রেই বর্তমানে যে পরিমাণ কয়লা আছে, তাতে চলতে পারে বড় জোর তিনদিন। সেন্ট্রাল গ্রিড অপারেটরের দেওয়া তথ্যে এ কথা জানা গেছে। দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে অন্তত এক মাসের জন্য কয়লা সঞ্চিত রাখা উচিত। কিন্তু এখন মাত্র একদিনের উপযোগী কয়লা রয়েছে।’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছি, জরুরিভিত্তিতে রেলের ওয়াগন ভর্তি করে কয়লা পাঠানো হোক। প্রতিটি তাপবিদ্যুৎ কেন্দ্র যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে, বর্তমানে তার ৫৫ শতাংশ উৎপাদন করছে মাত্র।’ সত্যেন্দ্র জৈনের অভিযোগ, কয়লার এই সংকট ‘মানবসৃষ্ট’। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও একইভাবে কৃত্রিম উপায়ে অক্সিজেনের সংকট তৈরি করা হয়েছিল। দিল্লির বিদ্যুৎমন্ত্রী বলেন, এটা একটা রাজনীতি। অনেক সময় ইচ্ছে করে সংকট তৈরি করা হয়। তারপর সেই সংকট সমাধানের কৃতিত্ব নেয় কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী। দিল্লির অদূরে বাওয়ানা অঞ্চলে একটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র ১৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। সত্যেন্দ্র জৈন বলেন, দিল্লিতে যে তিনটি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে, তারা কেউ নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে না। আমরা কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল। যদি আর দুই দিনের মধ্যে কয়লা সরবরাহ না হয়, তাহলে পুরো শহরে ব্ল্যাক আউট হবে। সেন্ট্রাল গ্রিড রেগুলেটরের ডেলি লোড ডেসপ্যাচ ডাটায় দেখা যায়, অক্টোবরের প্রথম সাত দিনে বিদ্যুতের ঘাটতি হয়েছে সারা বছরের ঘাটতির ১১ দশমিক ২ শতাংশ। সারা বিশ্বেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এখন সংকটে পড়েছে। মহামারির ধাক্কা সামলে বিদ্যুতের চাহিদা বাড়ছে। চাহিদার তুলনায় যোগান না থাকায় বাড়ছে দাম। শনিবার কেজরিওয়াল টুইট করে জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে বলেছেন, যে বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে রাজধানীতে বিদ্যুৎ আসে, সেখানে যথেষ্ট পরিমাণে কয়লা ও গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হোক। তার ভাষায়, ‘দিল্লিতে বিদ্যুতের সংকট দেখা দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতির ওপরে নজর রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী যাতে এই সংকটে নিজে হস্তক্ষেপ করেন, সেজন্য আমি তাকে চিঠি দিয়েছি।’ সূত্র: দ্য ওয়াল।

Continue Reading

Previous: ইরানের প্রথম প্রেসিডেন্ট বনিসদর আর নেই
Next: ‘অন্তর্ভুক্তিমূলক সরকারে আপত্তি নেই তালেবানের, তবে নির্বাচন নয়’

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ছুটির নোটিশ

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026
রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

August 5, 2026
রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

August 4, 2026
জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 4, 2026
ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

August 4, 2026

আরও খবর

ছুটির নোটিশ
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

252930
Users Today : 4033
This Month : 26981
This Year : 224366
Total Users : 252930
Views Today : 9461
Total views : 914602

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.