Skip to content
August 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

নবাগত নামিবিয়া লড়াই করবে ভারত-পাকিস্তানের বিপক্ষে

নিউজডেস্ক October 24, 2021

আলো ডেস্ক স্পোর্টস: নামিবিয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের চমক জাগানিয়া এক দলের নাম। বিশ্বকাপের নবাগত দলটি নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডকে পেছনে ফেলে অভাবনীয়ভাবে নিশ্চিত করেছে মূলপর্বের টিকিট। এবার সুপার টুয়েলভে আলো ছড়ানোর পালা। দলটির কোচ পিয়েরে ডি ব্রুইনের কণ্ঠেও শোনা গেলো আত্মবিশ্বাসের সুর। মূল পর্বে বড় দলগুলোর বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করার প্রত্যাশা তার। বাছাইপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ দাপুটে জয়ই পেয়েছে নামিবিয়া। এবার সুপার টুয়েলভে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত। শক্তিশালী গ্রুপের বাধা টপকানো যে কতোটা কঠিন সেটি নামিবিয়া কোচের অজানা নয়। তবে প্রতিপক্ষ যে কেউই হোক, লড়াই করবে নামিবিয়া। কোচ পিয়েরে ডি ব্রুইন বলেন, ‘অবশ্যই আনন্দ করার মতো একটি উপলক্ষ আমরা পেয়েছি। তবে আমরা অবশ্যই এখানে শুধুই খেলতে কিংবা ম্যাচ হেরে যেতে আসিনি।’ ব্রুইন বলেন, ‘ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের মত দলগুলোর বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতার হতে যাচ্ছে। তবে অবশ্যই আমরা খেলি না কেন, প্রতিদ্বন্দ্বিতা করে যেতে চাই। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- সবক্ষেত্রে আমরা নিজেদেরকে তুলে ধরতে চাই।’ ব্রুইন বলেন, ‘সুপার টুয়েলভে উত্তীর্ণ হয়ে আমরা ইতিহাস গড়েছি। আমরা এই দলগুলোর বিপক্ষে প্রথমবারের মতো খেলতে যাচ্ছি, তাও আবার বিশ্বকাপে। ছেলেরা এতোদিন তাদের (বড় দলগুলোর) খেলা শুধু টিভিতেই দেখে আসছে, এবার সরাসরি মুখোমুখি হবে তারা। তাদের বিপক্ষে ম্যাচের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।’ দু’বছর আগেও নামিবিয়ার তিনজনের চেয়ে বেশি চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিল না। ২০১৯ সালের এপ্রিলে তারা আইসিসি কর্তৃক ওয়ানডে খেলার স্বীকৃতি পায়। এখন পর্যন্ত দেশটির নিজস্ব কোনো ক্রিকেট স্টেডিয়াম নেই। পিয়েরে ডি ব্রুইন চলতি বছরের শুরু থেকেই নামিবিয়াকে কোচিং করানোর দায়িত্ব নেন। তাছাড়া দলটির নেই সম্পূর্ণ মেডিকেল টিম। নামিবিয়ার স্বপ্ন সারথীর নাম দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেভিড ভিসা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পিতার দেশ নামিবিয়ার ক্রিকেট দলে যোগ দেন তিনি। দলকে সুপার টুয়েলভে পৌঁছাতে ভিসার অবদান অনস্বীকার্য। আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসকে হারাতে ব্যাটে-বলে পারফরম্যান্স করেছেন তিনি। হয়েছেন ম্যাচ সেরা।

Continue Reading

Previous: ক্যারিবীয়দের লজ্জাজনক ব্যর্থতায় হতাশ ব্রায়ান লারা
Next: বল হাতে বিস্ময় উপহার দিলেন আশরাফুল

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026
গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

August 26, 2026
বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

387090
Users Today : 4616
This Month : 161141
This Year : 358526
Total Users : 387090
Views Today : 12651
Total views : 1411110

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.